বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ০২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

প্রতিবন্ধী নাজনীনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন তারেক রহমান

প্রতিবন্ধী নাজনীনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন আমরা বিএনপি পরিবার। ছবি : সংগৃহীত
প্রতিবন্ধী নাজনীনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন আমরা বিএনপি পরিবার। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় কৃষিকাজের দিনমজুর নাছির মণ্ডলের প্রতিবন্ধী কন্যা নাজনীনের চিকিৎসার জন্য তার পরিবারের পাশে দাঁড়িয়েছেন। অসহায় নাছির মণ্ডলের বাড়ি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ত্রিবেণী ইউনিয়নের আনন্দনগর গ্রামে।

শুক্রবার (১৪ নভেম্বর) সকালে পরিবারটির সঙ্গে সাক্ষাৎ করতে যান ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধিদল।

মানবিক এই সাক্ষাৎ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত। সাক্ষাৎকালে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নাজনীনের পিতা নাছির মণ্ডলের হাতে চিকিৎসা সহায়তা তুলে দেন বিএনপির কোষাধ্যক্ষ।

পাশাপাশি অসহায় নাছির মণ্ডলের পরিবারের প্রতি তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন এম রশিদুজ্জামান মিল্লাত। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

এদিকে, তারেক রহমানের পক্ষ থেকে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন পরিবারটির সার্বিক খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

মানবিক এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, ফরহাদ আলী সজীব, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ ও বনানী থানা বিএনপি নেতা সাইয়াম সিকান্দার খান পাপ্পু। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, জেলা বিএনপির সহসভাপতি মুন্সী কামাল আজাদ পাননু, সিনিয়র যুগ্ম সম্পাদক আবদুল মজিদ, শৈলকূপা উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, শৈলকূপা পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা ঠান্ডু, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সোহেল খান প্রমুখ।

প্রসঙ্গত, প্রতিবন্ধী নাজনীনের বয়স ১৮ বছর। কিন্তু অসুস্থ অবস্থায় ১৩ বছর ধরে ঘরের মধ্যে শিকলে বাঁধা অবস্থায় রয়েছে। অর্থের অভাবে চিকিৎসা করাতে পারেনি তার পরিবার। এ ছাড়া নাজনীনের ভাই জোবায়ের মানসিক প্রতিবন্ধী। বর্তমানে দিনমজুর নাছির মণ্ডল ও বুলবুলি বেগম দম্পতি তাদের দুই সন্তান নিয়ে অসহায়ভাবে দিন অতিবাহিত করছেন।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১০

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১১

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১২

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৩

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৪

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৫

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৬

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৭

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৮

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৯

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

২০
X