রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুন ২০২৩, ১১:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

জুলাইয়ে কাউন্সিলের সিদ্ধান্ত গণঅধিকার পরিষদের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঈদুল আজহার পর জুলাইয়ে সুবিধাজনক সময়ে কাউন্সিল করবে গণঅধিকার পরিষদ। আজ রোববার (১৮ জুন) রাতে দলের কেন্দ্রীয় কমিটির মুলতবি সভায় এ বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামীকাল সোমবার সভা হওয়ার কথা রয়েছে। গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়ার বিষয়ে অনুষ্ঠিতব্য সম্মেলনে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সম্প্রতি ড. রেজা কিবরিয়া জাতীয় ইনসাফ কায়েম কমিটির এক সমাবেশে অংশগ্রহণ করেন। এরপরই এ বিষয়ে গণঅধিকার পরিষদে সমালোচনা তৈরি হয়।

ফলে আজ দলের কেন্দ্রীয় কমিটির বৈঠকে রেজা কিবরিয়ার কাছে ইনসাফ কায়েম কমিটির সমাবেশে থাকা নিয়ে জানতে চাওয়া হয়। কেননা, বিগত দিনে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদের নেতৃত্বে বিতর্কিত প্রায় সব কর্মসূচিতে রেজা কিবরিয়া অংশ নিয়েছেন। এ নিয়ে গণঅধিকার পরিষদের সঙ্গে বিএনপির এক ধরনের ভুল বোঝাবুঝি ও দূরত্ব তৈরি হতে থাকে।

বৈঠক সূত্র জানায়, গণঅধিকার পরিষদের নেতাদের চাপের পরিপ্রেক্ষিতে রেজা কিবরিয়া তাদের জানান, সরকারবিরোধী যে কোনো প্ল্যাটফর্মে তাকে আমন্ত্রণ জানালে তিনি সেখানে অংশ নেন। এখানে তিনি দোষের কিছু দেখছেন না।

জানা গেছে, শুধু ইনসাফ কায়েম কমিটিই নয়, বিগত এক বছর ধরে ভিপি নুর ও রেজা কিবরিয়ার মাঝে দূরত্ব চলছে। যে কারণে প্রায় বছরখানেক ধরে গণঅধিকার পরিষদের কর্মসূচিতে রেজা কিবরিয়াকে তেমন দেখা যায়নি। এ ছাড়া দলের অভ্যন্তরীণ বিষয়ে তাকে গুরুত্বও দেওয়া হয়নি।

গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর জানান, তারা দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে গতরাতে বৈঠক করেছেন। সেখানে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

নুর বলেন, ‘বর্তমান সরকার বিএনপিকে বিভক্ত করার উদ্দেশ্যে দলটির বহিষ্কৃত ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদকে দিয়ে ইনসাফ কায়েম কমিটিকে মাঠে নামিয়েছে। যার উদ্দেশ্য শওকত মাহমুদকে দিয়ে বিএনপিতে ব্রাহ্মণবাড়িয়ার উকিল আবদুস সাত্তারের মতো লোক তৈরি করা। আমাদের দলের আহ্বায়ক রেজা কিবরিয়া ওই ইনসাফ কায়েম কমিটির সঙ্গে যোগাযোগ রাখেন এবং ইনসাফ কায়েম কমিটির সভায় অংশগ্রহণ করেছেন। আমরা যেহেতু বিএনপির যুগপৎ আন্দোলনে আছি সেহেতু বিএনপির একজন বহিষ্কৃত নেতার নেতৃত্বে ইনসাফ কায়েম কমিটির সভায় আমাদের আহ্বায়ক উপস্থিত থাকবেন এটা অপ্রত্যাশিত।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১০

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১১

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১২

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৩

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৪

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৫

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৬

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৭

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৮

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৯

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

২০
X