কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ০৪:২০ এএম
অনলাইন সংস্করণ

‘খালেদা জিয়া বাংলাদেশের মানুষের আপনজন’

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কসবায় দোয়া মাহফিল অনুষ্ঠিত। ছবি : কালবেলা
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কসবায় দোয়া মাহফিল অনুষ্ঠিত। ছবি : কালবেলা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) জুমার নামাজ শেষে কসবা সদরের আড়াইবাড়ি মসজিদে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কসবা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফখর উদ্দিন আহমেদ খানের (পিপি) সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নির্বাহী সদস্য ও দলীয় মনোনয়নপ্রত্যাশী কবীর আহমেদ ভূইয়া।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের আপনজন। দল-মতনির্বিশেষে সর্বস্তরের মানুষ তার রোগমুক্তির জন্য দোয়া করছেন। তিনি সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসুন, এ কামনাই করছি।

কবীর আহমেদ ভূইয়া বলেন, আগামী নির্বাচনে বিএনপিকে নিরঙ্কুশ বিজয় অর্জন করতে হলে ঐক্যের কোনো বিকল্প নেই। বিশেষ করে দুঃসময়ে, নির্যাতন-নিপীড়নের মুহূর্তে যারা জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলনে ছিলেন, তাদের প্রতি হাইকমান্ডের সুদৃষ্টি থাকবে বলে আমরা প্রত্যাশা করি।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপনের পরিচালনায় দোয়া মাহফিলপূর্ব আলোচনায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন সরকার তুহিন, কসবা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন, কসবা পৌর বিএনপি সভাপতি শরীফুল ইসলাম, আখাউড়া পৌর বিএনপির সভাপতি মো. সেলিম ভূইয়া, সাধারণ সম্পাদক আইয়ুম খান, কসবা পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি বশির চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মামুন মিয়া, কসবা উপজেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আউয়াল, আখাউড়া উপজেলা যুবদলের সদস্য সচিব মো. মোহসীন, কসবা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, সিনিয়র সহসভাপতি সিরাজুল হক ইমু, কসবা পৌর যুবদলের আহ্বায়ক মো. মোহসীন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১০

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১১

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১২

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৩

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৪

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৫

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৬

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৭

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৮

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৯

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

২০
X