কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৬ পিএম
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা ছাড়া কেউ ভালো নেই : আব্দুস সালাম

মঙ্গলবার যাত্রাবাড়ী-ডেমরা থানা বিএনপির যৌথসভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। ছবি : কালবেলা
মঙ্গলবার যাত্রাবাড়ী-ডেমরা থানা বিএনপির যৌথসভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। ছবি : কালবেলা

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম বলেছেন, এ দেশে কেউ ভালো নেই। ভালো আছেন কেবল প্রধানমন্ত্রী আর মন্ত্রীরা। ১০ টাকা কেজি দরে চাল খাওয়ানোর কথা বলে ক্ষমতায় এসে জনগণকে ৮০ টাকা দরে চাল খাওয়াচ্ছেন। আগামীতে এরা আবার ক্ষমতায় আসলে একশ টাকায়ও চাল কেনা যাবে না।

আজ মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে ভাসানী ভবন মিলনায়তনে যাত্রাবাড়ী-ডেমরা থানা বিএনপির এক যৌথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুস সালাম বলেন, আজকে এই সরকারের পাশে চোর এবং লুটেরা ছাড়া কেউ নেই। এদের কবল থেকে দেশ বাঁচাতে হবে। আজকে বিদ্যুৎ, গ্যাস, পানির হাহাকার। তাই এ সরকারেরও দরকার নেই। এ সরকারের সময় শেষ হয়ে গেছে, তা বুঝতে পেরে যে যার মতো লুটপাটে ব্যস্ত। সব জায়গায় চলছে অবাধে লুটপাট।

তিনি বলেন, সংকট উত্তোরণে সব স্বাধীনতাকামী জনগণকে ঐক্যবদ্ধভাবে এ সরকারকে বিদায় করতে রাজপথে নামতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদ বলেন, এই অবৈধ সরকার আবারও একতরফা পাতানো নির্বাচনের ষড়যন্ত্র করছে। একজন জাতীয়তাবাদী সৈনিকও বেঁচে থাকতে এ দেশে আর কোনো পাতানো নির্বাচন করতে দেওয়া হবে না।

তিনি বলেন, দাবি আদায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন চলছে। জনসম্পৃক্ত চলমান আন্দোলনেই এদের পতন ঘটবে। এই সরকারকে বিদায় না করে আমরা কেউ ঘরে ফিরে যাব না।

নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে দক্ষিণ বিএনপির এই ভারপ্রাপ্ত সদস্য সচিব বলেন, এখন আমাদের একমাত্র লক্ষ্য এই অবৈধ সরকারকে বিদায় করা।

এ সময় আগামী সব কর্মসূচিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সর্বোচ্চ ভূমিকা পালন করবে বলেও সংকল্প ব্যক্ত করেন লিটন মাহমুদ।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবীর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন- দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন খোকন, আব্দুস সাত্তার, নগর নেতা সাইদুর রহমান মিন্টু, ফরহাদ হোসেন, আব্দুল হাই পল্লব, জামসেদুল আলম শ্যামল, অধ্যাপক মাহবুবুল আলম, সেলিম রেজা, মো. আনিসুজ্জামান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

১০

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১১

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১২

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১৩

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১৪

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৫

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৬

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৭

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৯

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

২০
X