কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ১০:১৭ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে : প্রগতিশীল ইসলামী জোট

এম এ আউয়াল। ছবি : সংগৃহীত
এম এ আউয়াল। ছবি : সংগৃহীত

১৫ দলীয় প্রগতিশীল ইসলামী জোট এবং ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ আউয়াল বলেছেন, ‘ছাত্রনেতা শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনার মধ্য দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সামনে এসেছে। প্রার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে, দিনেদুপুরে এভাবে একজনকে গুলি করে হত্যা করা হয়েছে। কেবল তাই নয়; বিগত দেড় বছরে প্রকাশ্যে কয়েকটি খুন, গুলাগুলির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় সবাই নীরব।’

শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

এম এ আউয়াল বলেন, ‘অবিলম্বে ওসমান হাদির হামলাকারীদের গ্রেপ্তার করতে হবে। এর আগে চট্টগ্রামে একটি রাজনৈতিক দলের নেতাকে গুলি করা হয়েছে। এসব অশুভ ইঙ্গিত। নির্বাচনকে সামনে রেখে এসব অপরাধ অবিলম্বে কঠোর হস্তে দমন করতে হবে।’

তিনি আরও বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করায় ঐতিহাসিক এক উপলক্ষে উপনীত হয়েছে বাংলাদেশ। বহু বছর দেশের মানুষ যে অপেক্ষায় ছিল, তা পূরণ হতে চলেছে। বাংলাদেশের গণতন্ত্রের অভিযাত্রা উন্মুক্ত হয়েছে। এখন নির্বাচন কমিশনের দায়িত্ব ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করা। নির্বাচন যেন নিরপেক্ষ ও সুষ্ঠু হয়, সেজন্য নির্বাচন কমিশন ও সরকারকে যথাযথ ভূমিকা রাখতে হবে।’

কালবেলা/নূর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

১০

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

১১

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১২

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

১৩

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

১৪

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৫

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

১৬

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

১৭

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

১৮

নৈতিক স্খলন প্রমাণিত / জামায়াত এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার

১৯

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

২০
X