কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫০ পিএম
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১১:১১ পিএম
অনলাইন সংস্করণ

সরকারের পতন না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না : টুকু

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে গাজীপুরের টঙ্গীতে বিএনপির সমাবেশে বক্তব্য রাখছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। ছবি : কালবেলা
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে গাজীপুরের টঙ্গীতে বিএনপির সমাবেশে বক্তব্য রাখছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। ছবি : কালবেলা

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতন না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবেন না বলে দৃঢ় সংকল্প ব্যক্ত করেছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, কথা একটাই- ভোট চোর সরকারের পতন ঘটাতে হবে, এবার আমাদের জয়ী হতেই হবে।

আজ মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে গাজীপুরের টঙ্গীতে বিএনপির সমাবেশে তিনি এসব কথা বলেন।

যুবদল সভাপতি টুকু বলেন, বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে ভোট চোর সরকারকে বিদায় দেওয়ার জন্য। সুতরাং ভোট চোরদের সময় শেষ, জনগণের বাংলাদেশ।

তিনি বলেন, ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত করতে একদফার আন্দোলন চলছে। মামলা-হামলা, গ্রেপ্তার ও নির্যাতন করে এই আন্দোলন দমিয়ে রাখা যাবে না।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণঅভ্যুত্থানের মাধ্যমে এই সরকারের পতন ঘটিয়ে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনা হবে।

যুবদল সভাপতি একদফার আন্দোলন সফলে সবাইকে সর্বশক্তি নিয়ে রাজপথে নামার আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ঘিরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী

বিটিআইয়ের সিইও হিসেবে যোগ দিলেন মাহবুবুর রহমান

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

ইরান চুক্তি ও ট্রাম্পের ওপর ভীষণ ক্ষুব্ধ অনেক ইসরায়েলি

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

প্রগতিশীল গণতান্ত্রিক দলের চেয়ারম্যান মনিরুল, মহাসচিব আমানতউল্লাহ

১০

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

১১

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

১২

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

১৩

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

১৪

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৫

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

১৬

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

১৭

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

১৮

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

১৯

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

২০
X