কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪২ এএম
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩, ০৭:২১ এএম
অনলাইন সংস্করণ

তৃণমূলে যোগ দিয়েই খালেদা জিয়ার মুক্ত জীবন চাইলেন তৈমূর আলম

রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মঙ্গলবার তৃণমূল বিএনপির সম্মেলনে মোনাজাত করেন অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার। ছবি : সংগৃহীত
রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মঙ্গলবার তৃণমূল বিএনপির সম্মেলনে মোনাজাত করেন অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার। ছবি : সংগৃহীত

তৃণমূল বিএনপিতে যোগ দিয়েই খালেদা জিয়ার মুক্ত জীবন চেয়েছেন বিএনপির সাবেক নেতা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার। তিনি বলেন, ‘আমি একটি দল থেকে এখানে এসেছি। আমি বেগম খালেদা জিয়ার সুস্থতা ও মুক্ত জীবন কামনা করছি।’ এরপর বক্তব্যের একপর্যায়ে তৈমূর আলম নিজেই মোনাজাত করেন।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে তৃণমূল বিএনপির প্রথম সম্মেলন ও কাউন্সিলে এ কথা বলেন তৈমূর আলম।

এর আগে সকালে তৃণমূল বিএনপির সম্মেলনে যোগ দেন বিএনপি থেকে পদত্যাগকারী সাবেক ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী এবং বিএনপি থেকে বহিষ্কৃত চেয়ারপারসনের উপদেষ্টা তৈমূর আলম খন্দকার।

তৃণমূল বিএনপিতে যোগ দিয়েই দলটির শীর্ষ নেতৃত্বে এসেছেন তারা। শমসের মবিন তৃণমূল বিএনপির চেয়ারপারসন এবং তৈমূর আলম দলটির মহাসচিব নির্বাচিত হন।

এ ছাড়া তৃণমূল বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত নাজমুল হুদার মেয়ে অন্তরা সেলিমা হুদাকে দলটির নির্বাহী চেয়ারপারসন নির্বাচিত করা হয়েছে।

তৈমূর আলম খন্দকার বলেন, বিএনপি তাকে বহিষ্কার করার পর দেড় বছর অপেক্ষা করেছেন। তিনি আরও বলেন, তৃণমূল বিএনপি প্রাইভেট লিমিটেড কোম্পানি হবে না। এখানে কাউকে অবজ্ঞা বা অবহেলা করা হবে না। দলে আলোচনা করে আগামী জাতীয় নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তৃণমূল বিএনপির নতুন এই মহাসচিব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১০

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১১

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১২

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১৩

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৪

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১৫

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১৬

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১৭

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

১৮

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

১৯

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

২০
X