কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ০৬:২৭ পিএম
অনলাইন সংস্করণ

হাদির হত্যাকারীদের নামে ‘ঘৃণা স্তম্ভ’ উদ্বোধন 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যার পেছনে দায়ীদের ছবিসহ ঘৃণা স্তম্ভ উদ্বোধন করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে রাজধানীর পল্টনের বক্স কালভার্ট রোডে (যেখানে ওসমান হাদিকে গুলি করা হয়) এই ঘৃণা স্তম্ভ উদ্বোধন করেন তিনি।

এ সময় রাশেদ প্রধান বলেন, হাদিকে গুলি করার ১০ দিন পেরিয়ে গেছে। এখনো খুনিদের গ্রেপ্তার করতে পারে নাই এই অন্তর্বর্তী সরকার। হাদিকে খুনের পরিকল্পনাকারী, অর্থদাতা, খুনি, আশ্রয়দাতা সবাই নিশ্চিন্তে আছে। আমি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে ঘৃণা জানাই।

তিনি বলেন, আমাদের ক্ষমতা সীমিত। আমরা ঘৃণা জানাই আর আল্লাহর দরবারে দোয়া করি। মহান রাব্বুল আলামিন যেন আমার ভাই হাদির হত্যার সঙ্গে জড়িতদের বিচার দুনিয়ায় এবং আখিরাতে করেন।

বক্স কালভার্ট রোডের নাম পরিবর্তন করে শহীদ ওসমান হাদি রোড নামকরণের দাবি জানান জাগপার এই মুখপাত্র। একই সাথে পরবর্তী প্রজন্মের জন্য ‘পার্মানেন্ট ঘৃণা স্তম্ভ’ তৈরির অনুমতি দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানান।

তিনি বলেন, ‘অনুমতি দেন, ঘৃণা স্তম্ভ আমরা জনগণের অর্থায়নে করবো, আপনাদের টাকা দেওয়া লাগবে না।’

কালবেলা/এমএ/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১০

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১১

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১২

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৩

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৪

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৫

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১৭

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

১৮

জামায়াত এমপি গাজী নজরুল থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

১৯

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

২০
X