কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ১১:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

জনগণের সরকার প্রতিষ্ঠাই মূল লক্ষ্য : আমিনুল 

ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন আমিনুল হক। ছবি : কালবেলা
ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন আমিনুল হক। ছবি : কালবেলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ (পল্লবী-রূপনগর) আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি এই মনোনয়নপত্র দাখিল করেন।

এ সময় আমিনুল হক বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচনের প্রত্যাশা নিয়ে বলেন, দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশের মানুষ একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষায় রয়েছে। আজ আমি পল্লবী-রূপনগর আসন থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিতে পেরে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।

নেতাকর্মীদের মাঝে আনন্দ-উদ্দীপনা ও নির্বাচনী আমেজ নিয়ে নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে সাবেক এই ফুটবল তারকা বলেন, সারা বাংলাদেশের মানুষের ভেতরে এখন উৎসবের আমেজ দেখা যাচ্ছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের সময় আমরা যে লাখো মানুষের জনসমুদ্র দেখেছি, তা থেকেই প্রমাণিত হয় বাংলাদেশ এখন একটি গণতান্ত্রিক অভিযাত্রায় রয়েছে।

বিএনপির পরিকল্পনার কথা উল্লেখ করে আমিনুল হক জানান, তাদের দল সবসময় সাধারণ মানুষের পাশে ছিল এবং থাকবে। তিনি বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট বলেছেন- ‘We have a plan for the people, for the country’। আমরা এই পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে দেশে একটি মানবিক ও জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চাই।

নির্বাচন নিয়ে দেশি-বিদেশি বিভিন্ন ষড়যন্ত্রের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, গণতন্ত্রের সৌন্দর্যই হলো বহুদলীয় অংশগ্রহণ। আমরা একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের প্রতীক্ষায় আছি। দেশি-বিদেশি কিছু ষড়যন্ত্র থাকলেও বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন। সাধারণ মানুষকে সাথে নিয়ে বিএনপি ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র মোকাবিলা করবে এবং ইনশাআল্লাহ জনগণের সরকার প্রতিষ্ঠা করবে।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় পল্লবী ও রূপনগর এলাকার বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১০

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১১

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১২

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৩

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৪

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৫

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৬

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৭

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

১৮

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

১৯

ফিলিস্তিনি বন্দি রাখা কারাগারের চারপাশে কুমিরের পরিখা খনন শুরু করেছে ইসরায়েল

২০
X