কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ১১:২৫ পিএম
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫, ১১:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

পদত্যাগকারীদের বিষয়ে নাহিদের বক্তব্য

নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত
নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীন। এ ছাড়া দেশব্যাপী আরও কয়েকজন এনসিপি নেতার পদত্যাগের খবর পাওয়া গেছে।

পদত্যাগের বিষয়ে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপর কে দলে থাকবেন বা থাকবেন না, সেটি সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। তিনি আশা প্রকাশ করেন, জাতীয় নাগরিক পার্টির সঙ্গে সংশ্লিষ্ট সবাই এ সিদ্ধান্তকে ইতিবাচকভাবে গ্রহণ করবেন।

রোববার (২৮ ডিসেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার পরিকল্পনা থাকলেও বর্তমান পরিস্থিতিতে তা আর বাস্তবায়ন সম্ভব হচ্ছে না। শরিফ ওসমান হাদিকে প্রকাশ্যে গুলি করার ঘটনার পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন এসেছে।

তিনি দাবি করেন, গণঅভ্যুত্থানে পরাজিত শক্তিগুলো জুলাই প্রজন্মকে দমন করতে নানামুখী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, পরিবর্তিত এই প্রেক্ষাপটে গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশকে আধিপত্যবাদী শক্তির কবল থেকে রক্ষা করতে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং তাদের আট দলের জোটের সঙ্গে একাত্মতা প্রকাশ করা হয়েছে। এ জোটের মাধ্যমে আধিপত্যবাদ, দুর্নীতি, সংস্কার ও বিচার ইস্যুতে যৌথভাবে কাজ করা হবে।

নাহিদ ইসলাম আরও জানান, সোমবার প্রার্থীদের নাম প্রকাশ করা হবে এবং আগামীকালই মনোনয়নপত্র জমা দেওয়া হবে।

জামায়াতে ইসলামীর ঐতিহাসিক দায় এনসিপি নিচ্ছে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কেবল নির্বাচন বৈতরণী পার হওয়ার উদ্দেশেই এই জোট গঠন করা হয়েছে। তবে এনসিপি তাদের নিজস্ব লক্ষ্য ও আদর্শ অনুযায়ী কাজ করে যাবে।

এর আগে, দলের সদস্য সচিব আখতার হোসেন পুলিশ বাহিনীর প্রসঙ্গ উল্লেখ করে তিনি দাবি করেন, আওয়ামী লীগের শাসনামলে যে পুলিশ বাহিনী দক্ষতার সঙ্গে নিরপরাধ মানুষকে হয়রানি করত, সেই একই বাহিনী এখন চিহ্নিত সন্ত্রাসীদের ধরতে ব্যর্থ হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১০

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১১

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১২

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৩

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৪

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৫

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

১৬

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

১৭

তাবলিগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

১৮

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

১৯

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

২০
X