কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ১০:৫০ এএম
অনলাইন সংস্করণ

বিএনপির স্থায়ী কমিটির জরুরি সভা দুপুরে

বিএনপির লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
বিএনপির লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

বিএনপির স্থায়ী কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হবে আজ দুপুরে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, আমাদের দলের স্ট্যান্ডিং কমিটির মিটিং হবে সাড়ে ১২টায়। সে মিটিংয়ে আমরা আরও বিস্তারিত কর্মসূচি গ্রহণ করব। আর সরকার যেসব কর্মসূচি নেবে তার সঙ্গে আমরা সমন্বয় করব।

তিনি বলেন, গণতন্ত্রের মা, আমাদের জাতীয় অভিভাবক ভোর ৬টায় আমাদের ছেড়ে চলে গেছেন। এই শোক ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা ভেবেছিলাম আগের মতো এবারও তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন; কিন্তু তা আর হলো না। তার শূন্যতা এ জাতি কখনোই পূরণ করতে পারবে না।

মির্জা ফখরুল আরও বলেন, বেগম খালেদা জিয়া সারাজীবন জনগণ ও জনকল্যাণের জন্য নিজেকে উৎসর্গ করেছেন। তার মৃত্যুতে দেশে একটি বড় রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে।

এর আগে খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ভোর ৬টায় আইসিইউতে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।

সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, অধ্যাপক এজেডএম জাহিদ হোসেনসহ মেডিকেল বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

গত ২৩ নভেম্বর খালেদা জিয়া এই হাসপাতালে ভর্তি হন। ২৭ নভেম্বর তার অবস্থার অবনতি হলে তাকে সিসিইউতে নেওয়া হয়। শেষ সময় পর্যন্ত তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X