কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৩, ১০:২৬ পিএম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগের অধীনে আর কোনো নির্বাচন হবে না : লিটন মাহমুদ

বক্তব্য রাখছেন লিটন মাহমুদ। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন লিটন মাহমুদ। ছবি : কালবেলা

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদ বলেছেন, দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আওয়ামী লীগ। দেশবাসীকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে বিদায় করতে হবে।

তিনি বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের অধীনে এ দেশে আর কোনো নির্বাচন হবে না। নির্বাচন হতে হবে নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে। জনগণ আগামীতে এ দেশে দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন হতে দেবে না।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনের ভাসানী ভবন মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণের অধীন খিলগাঁও থানা বিএনপির সাংগঠনিক যৌথসভায় প্রধান অতিথির বক্তব্যে লিটন মাহমুদ এসব কথা বলেন।

ক্ষমতাসীনদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের শুভবুদ্ধির উদয় হোক। দেশকে রক্ষার জন্য, মানুষের কল্যাণের জন্য, গণতন্ত্র রক্ষার জন্য, মানুষের অধিকার রক্ষার জন্য আপনারা দয়া করে এ জায়গা থেকে সরে পদত্যাগ করেন। পদত্যাগের দাবি তো আমরা সেজন্যই জানিয়েছি। প্লিজ এ জায়গা থেকে সরে আসেন, পদত্যাগ করেন- যাতে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ ভোট দিয়ে তাদের একটা সরকার নির্বাচিত করতে পারে, তাদের একটা পার্লামেন্ট গঠন করতে পারে- তার ব্যবস্থা করেন।

খিলগাঁও থানাধীন ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শামসুল ইসলাম কবিরের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ইউনুস মৃধা, সদস্য অ্যাড. ফারুকুল ইসলাম, জামিলুর রহমান নয়ন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

জীবিকার তাগিদে গিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন ২ যুবক

মাছ ধরতে গিয়ে ডোবায় প্রাণ গেল ২ শিশুর

১০

দলিল লেখক সমিতির নির্বাচনে ৭ পদে আ.লীগ, ৩ পদে বিএনপির বিজয়

১১

ইসলামী ব্যাংকের সতর্কতামূলক বিজ্ঞপ্তি

১২

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে সুইজারল্যান্ড যাচ্ছে ইরানের প্রতিনিধিদল 

১৩

গোসল করতে পুকুরে নেমে প্রাণ গেল ২ বোনের

১৪

ব্রাজিল-আর্জেন্টিনা নয়, ইব্রাহিমোভিচের মতে বিশ্বকাপ জিততে পারে যে দল

১৫

বাংলাদেশে ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম ‘একশো’ -এর যাত্রা শুরু

১৬

বাংলাদেশিদের সমর্থন চাইলেন মার্কিন রাষ্ট্রদূত

১৭

হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

১৮

নজরুলের গানে মুখর বারহাট্টা, ‘কাণ্ডারী হুঁশিয়ার’ শতবর্ষে দিনব্যাপী কর্মশালা

১৯

শ্রীরামচন্দ্রের প্রতিকৃতি অবমাননার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ

২০
X