কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ০১:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা-৯ আসনে বিএনপি প্রার্থী হাবিবুর রশিদের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা-৯ আসনে বিএনপি প্রার্থী হাবিবুর রশিদের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা-৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিবের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার (০৩ জানুয়ারি) সকালে রাজধানীর সেগুনবাগিচায় রিটার্নিং অফিসারের কার্যালয়ে যাচাই-বাছাই শেষে তার দাখিলকৃত মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়।

মনোনয়ন বৈধ ঘোষণার পর প্রতিক্রিয়ায় হাবিবুর রশিদ হাবিব আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। তিনি বলেন, ঢাকা-৯ এর সঙ্গে তার আত্মার সম্পর্ক রয়েছে। তিনি এই এলাকায় জন্মগ্রহণ করেছেন, বেড়ে উঠেছেন এবং রাজনৈতিক, সামাজিক ও ব্যক্তিগত জীবনের দীর্ঘ সময় এই এলাকার মানুষের সঙ্গে কাটিয়েছেন।

তিনি আরও বলেন, ঢাকা-৯ এর তৃণমূল থেকে শুরু করে সব পর্যায়ের মানুষের সঙ্গে আমার দীর্ঘদিনের যোগাযোগ রয়েছে। এলাকার মানুষের সমস্যা এবং সেগুলোর সমাধানে কীভাবে কাজ করা যায় সে বিষয়ে আমরা তৃণমূল পর্যায় থেকেই যুক্ত আছি। আমি বিশ্বাস করি, আমরা সবাই মিলে ঢাকা-৯ কে গড়ে তুলব।

বিজয় পরাজয়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, কে বিজয়ী হবে বা কে পরাজিত হবে সেটাই মুখ্য নয়। যারা এখানে প্রার্থী হয়েছেন, সবাই ঢাকা-৯ কে ভালোবাসেন। সবাই মিলে এই এলাকাকে এগিয়ে নেওয়াই আমাদের লক্ষ্য।

আগামী দিনের রাষ্ট্র গঠনের প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে পরিকল্পনা নিয়ে আগামী বাংলাদেশ গড়তে চান, সেই লক্ষ্য বাস্তবায়নে দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে কাজ করতে চান তিনি।

এলাকায় দলীয় বিভক্তি রয়েছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হাবিবুর রশিদ হাবিব বলেন, এই প্রশ্ন আমি এই প্রথম শুনলাম। এ বিষয়ে আমার কাছে আগে কখনো কেউ কিছু বলেনি। আমি এখন পর্যন্ত এমন কিছু দেখিনি বা শুনিও নাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ইসরায়েলের আগামী নির্বাচনে প্রার্থীদের লক্ষ্যবস্তু করতে পারে ইরান’

চট্টগ্রামে জুলাইয়ে ডেঙ্গু আক্রান্ত ৪৫৭, আরও এক নারীর মৃত্যু

ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল

আর্জেন্টিনার জাল কাঁপানো কাবরালের বাঁকানো শটে করা সেই গোলই বিশ্বকাপের সেরা

টাঙ্গাইলে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

‘আলোচনা ব্যর্থ হলে ইরানে শক্তিশালী সামরিক অভিযান চালানো হবে’

পর্দার আড়ালে ঘৃণা ও গুজব ছড়ানোদের নিয়ে এবার মুখ খুললেন ফিফা সভাপতি

রাজধানীর ৩০০ ফিটে ঘুরতে গেলেন সাহাবুদ্দিন

যে কারণে বিমানঘাঁটি ব্যবহার করে গোপনে মার্কিন সফরে যাচ্ছেন নেতানিয়াহু

খাল পুনঃখনন শেষে ১ কোটি ২৫ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

১০

সাবেক ৩২ ডিসি বাধ্যতামূলক অবসরে

১১

টানা বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১২

ফাইনালে মেসিদের পিঠ ফেরানোয় বিতর্ক, নেপথ্য কারণ স্পষ্ট করলেন লিসান্দ্রো

১৩

শিক্ষা ক্যাডারের বদলি এখন তিন কমিটির হাতে

১৪

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় সৌদি প্রবাসী নিহত 

১৫

৩ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

১৬

আমরা মাইর খাইনি, দিয়েছি: সালাহউদ্দিন আম্মার

১৭

মালয়েশিয়ায় প্রফেসর স্থপতি রফিক আজমের পঞ্চম একক স্থাপত্য প্রদর্শনী এবং আন্তর্জাতিক গ্রন্থ উন্মোচন

১৮

সাকিবকে নিয়ে নেপাল ক্লাবের বার্তা

১৯

শিশুদের উদ্দেশে প্রধানমন্ত্রী / তোমাদের দিকে বাংলাদেশের ভবিষ্যৎ তাকিয়ে

২০
X