কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ০৫:০৮ পিএম
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬, ০৫:১৩ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপজয়ী পেসার শাহীন আলমের দুঃসময়ে পাশে দাঁড়ালেন তারেক রহমান

বিশ্বকাপজয়ী পেসার শাহীন আলমের দুঃসময়ে পাশে দাঁড়ালেন তারেক রহমান

২০২০ সালের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপজয়ী দলের পেসার শাহীন আলমের দুঃসময়ে পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘদিনের ইনজুরি, পারিবারিক অসচ্ছলতা ও আর্থিক সংকটে থাকা এই ক্রিকেটারকে তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

শনিবার (০৩ জানুয়ারি) সকালে রাজধানীর মিরপুরে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকের বাসভবনে শাহীন আলমের হাতে এই সহায়তা তুলে দেওয়া হয়।

দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের ঐতিহাসিক শিরোপা জয়ে শাহীন আলম ছিলেন অন্যতম পেস বোলিং ভরসা। তবে ইনজুরির কারণে নিয়মিত ক্রিকেটের বাইরে চলে যেতে হয় তাকে। কুড়িগ্রামের এই ক্রিকেটার বর্তমানে বাবা-মায়ের অসুস্থতা ও আর্থিক সংকটে ভুগছেন। চলমান প্রথম বিভাগ ক্রিকেট লিগে কোনো দল না পাওয়ায় তার উপার্জনের পথও বন্ধ হয়ে পড়ে।

অনুদান হস্তান্তরের সময় আমিনুল হক বলেন, বিশ্বকাপজয়ী একজন ক্রিকেটার দেশের সম্পদ। তার মতে, শাহীন আলমের মতো প্রতিভাবান খেলোয়াড়ের পাশে দাঁড়ানো সামাজিক ও নৈতিক দায়িত্ব। তারেক রহমানের এই উদ্যোগ শাহীন আলমকে আবার মাঠে ফেরার অনুপ্রেরণা দেবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ক্রিকেট বোর্ডের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন আমিনুল হক। তিনি বলেন, খেলোয়াড়দের কল্যাণে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। শাহীন আলমের মতো খেলোয়াড়দের বিষয়ে বোর্ডের বাড়তি নজর দেওয়া উচিত।

সহায়তা পেয়ে আবেগাপ্লুত শাহীন আলম তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান এবং দ্রুত সুস্থ হয়ে আবারও ক্রিকেটে ফেরার প্রত্যয় ব্যক্ত করেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১০

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১১

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১২

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৩

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৪

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৫

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৬

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৭

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৮

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৯

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

২০
X