কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ০৯:৩২ পিএম
অনলাইন সংস্করণ

জিয়াউর রহমান ও খালেদা জিয়া গণতান্ত্রিক চেতনাকে জাগ্রত করেছেন : হাবিব

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া বাংলাদেশের দেশত্ব ও গণতান্ত্রিক চেতনাকে জাগ্রত করেছেন বলে মন্তব্য করেছেন ঢাকা-৯ আসনের বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব।

সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর খিলগাঁও থানায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

হাবিব বলেন, স্বাধীনতার ঘোষণা দিয়ে জিয়াউর রহমান জাতিকে পতাকা ও মানচিত্র উপহার দিয়েছেন এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গড়ার পথে কাজ শুরু করেছিলেন। আধিপত্যবাদী শক্তি থেকে দেশকে মুক্ত করতে চাওয়ায় তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়।

হাবিবুর রশিদ হাবিব বলেন, স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে বেগম খালেদা জিয়া বারবার গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন এবং মানুষের ভোটাধিকার ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন লড়াই করেছেন। এ সংগ্রামে তিনি স্বামী হারিয়েছেন, পরিবার ভেঙেছেন, মামলা ও অসুস্থতার কষ্ট সহ্য করেছেন, শেষ পর্যন্ত দেশের মানুষ ও গণতন্ত্রের জন্য নিজেকে উৎসর্গ করেছেন।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার স্বপ্নের বাংলাদেশ বাস্তবায়নে একটি সুস্পষ্ট পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন। সেই পরিকল্পনার অংশ হিসেবেই ছাত্র, শ্রমিক ও সাধারণ মানুষের অংশগ্রহণে আগামী বাংলাদেশ গড়ার লক্ষ্য নেওয়া হয়েছে।

ঢাকা-৯ আসনের এই প্রার্থী বলেন, নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, নিরাপত্তা, মাদকমুক্ত সমাজ ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে কাজ করবেন। আগামী বাংলাদেশ হবে ১৮ কোটি মানুষের বাংলাদেশ, যেখানে প্রতিটি নাগরিক রাষ্ট্রের মালিকানা ও উন্নয়নের অংশীদার হবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

নীলফামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১০

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে কাজ করবে বাংলাদেশ

১১

চীনের উদ্যোগে নতুন করে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পথ খুঁজছে পাকিস্তান

১২

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, তরুণ নিহত

১৩

বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১৪

ভোলায় থ্রি-হুইলার বন্ধের দাবিতে বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন

১৫

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা: ইসি মাছউদ

১৬

রহস্যময় পাকিস্তান সফরে নাজনীন নীহা

১৭

ঢাকায় ইউনিভার্সিটি অব ক্যানবেরার শাখা স্থাপনের পরিকল্পনা

১৮

নিজের চরকায় তেল দাও, কেন? কাদের ইঙ্গিত করলেন নেইমার

১৯

সাহাবুদ্দিনের পদত্যাগে ফ্যাসিবাদের ছায়া দূর হয়েছে: জামায়াত আমির

২০
X