কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ১১:৫৬ পিএম
আপডেট : ১৭ জানুয়ারি ২০২৬, ০২:৪০ এএম
অনলাইন সংস্করণ

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে মান্না

মাহমুদুর রহমান মান্না। ছবি : সংগৃহীত
মাহমুদুর রহমান মান্না। ছবি : সংগৃহীত

বুকে হঠাৎ ব্যথা অনুভব করায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে মান্নাকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয়।

নাগরিক ঐক্যের সদস্য সাকিব আনোয়ার এ তথ্য জানিয়ে শুক্রবার রাত সোয়া ১২টার দিকে কালবেলাকে বলেন, মান্না ভাই এখন হাসপাতালের জরুরি বিভাগে রয়েছেন। ডাক্তাররা কিছু টেস্ট দিয়েছেন। টেস্টের ফলাফল পাওয়ার পরে পরবর্তী চিকিৎসা নির্ধারণ হবে।

এদিকে রাত সাড়ে ১২টার দিকে নাগরিক ছাত্র ঐক্যের সদস্য সচিব তানভীর ইসলাম স্বাধীন কালবেলাকে জানান, শুক্রবার বিকেল থেকে মাহমুদুর রহমান মান্না ভাই হালকা অসুস্থতা অনুভব করেন। পূর্বে একবার হার্ট অ্যাটাক হওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে দ্রুত চিকিৎসার উদ্দেশ্যে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে আনা হয়।

বর্তমানে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন। প্রয়োজনীয় প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা চলছে। চিকিৎসকরা জানিয়েছেন, কিছুক্ষণ পর টেস্টের ফলাফল শেষে তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানানো হবে। এই মুহূর্তে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শূন্যরেখায় ৯ নাগরিক / বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকেও মেলেনি সমাধান

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে ‘অতি দ্রুত’ দেশে আনা হবে

লিটন-তাওহীদ-মোসাদ্দেকের ফিফটিতে অজিদের বড় টার্গেট দিল টাইগাররা

শাকিবকে দেখে পূর্ণিমার আক্ষেপ, ‘এই লুকটা আগে কোথায় ছিল!’

দুবাইয়ে গ্রেপ্তার হলেন বেনজীর

আত্মসমর্পণ করলেন আমির হামজা

সাংস্কৃতিক চর্চায় নতুন আয়োজন ‘থিয়েটারের গান’

সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তার

‘আমি ভুল করেছি, ক্ষমা চাই’, দায় স্বীকার করলেন রামিসার হত্যাকারী

২২ দিন ধরে বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে মাদ্রাসার ৩শ শিক্ষার্থী

১০

নেপাল থেকে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশ

১১

সিলনের আয়োজনে ঢাকায় গাইবেন অনুপম রায়

১২

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিলো বাংলাদেশ ব্যাংক

১৩

ভাগ্য ভালো, আরও গোল খাইনি : ব্রাজিল ডিফেন্ডার

১৪

লাশ আটকে ‘কান ধরে উঠবস’, তবুও কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

১৫

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই বাজিমাত, ব্রাজিলকে পেছনে ফেলে গ্রুপসেরা স্কটল্যান্ড

১৬

স্বেচ্ছায় বিয়ে, থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

১৭

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

১৮

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

১৯

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

২০
X