কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০৭:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

অর্ধশতাধিক আসনে মনোনয়নপত্র প্রত্যাহার, কারণ জানাল খেলাফত মজলিস 

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা বাছাই পর্বের শেষ দিন ছিল মঙ্গলবার (২০ জানুয়ারি)। এদিন খেলাফত মজলিসের উত্তীর্ণ ৭২ জনের মধ্যে অর্ধশতাধিক প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করেছেন। ১০ দলীয় ঐক্যের আসন সমঝোতার অংশ হিসেবে কেন্দ্রীয় নির্দেশনার আলোকে জেলা রিটার্নিং অফিসে প্রত্যাহারপত্র জমা দেন তারা।

এসময় দলীয় নেতাকর্মী ও ১০ দলীয় ঐক্যের শরিক দলের প্রার্থীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিসসহ ঐক্যের অন্তর্ভুক্ত বাকি ৯ দলের সমর্থনে এ প্রার্থিতা প্রত্যাহার করা হয়। এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমিরের আসনেও মনোনয়নপত্র প্রত্যাহার করেছে খেলাফত মজলিস।

উল্লেখ্য, নির্বাচনী তপশিল ঘোষণার পূর্বে খেলাফত মজলিস ২৫৮ সংসদীয় আসনে দলীয় প্রার্থীদের মনোনয়নপত্র প্রদানের মাধ্যমে প্রচার-প্রচারণা চালিয়ে আসছিল। এরপর উল্লেখযোগ্য-সংখ্যক আসন শরিকদের ছেড়ে দিয়ে মাত্র ৭৪টি আসনে মনোনয়নপত্র জমা দেয় খেলাফত মজলিস। কিন্তু ইসলামপন্থি ও দেশপ্রেমিক শক্তির বৃহত্তর ঐক্য টিকিয়ে রাখার স্বার্থে চূড়ান্তভাবে অর্ধ শতাধিক আসনে কেন্দ্রীয় নির্দেশনার আলোকে আজ খেলাফত মজলিসের প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করেন। অবশিষ্ট প্রার্থীরা ১০ দলীয় ঐক্যের মনোনীত প্রার্থী হিসেবে দেওয়াল ঘড়ি প্রতীকে নির্বাচন করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ যাচ্ছেন আমির হামজা

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২

মহারাষ্ট্রে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার

ডেমোক্র্যাটদের সমালোচনা / আজকের চুক্তি মোজতবা খামেনির কাছে ট্রাম্পের আত্মসমর্পণ

ঘরে ঢুকে নৃশংসভাবে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী?

নবম পে-স্কেলে সুখবর: দ্বিগুণ হচ্ছে পেনশন, বাড়ছে বিভিন্ন ভাতা

১০

রামিসা হত্যা মামলা / মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট

১১

বেদে পল্লীতে এসি-সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন

১২

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

১৩

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

১৪

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

১৫

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

১৬

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

১৭

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

১৮

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

১৯

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

২০
X