কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০৯:২৩ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠানে ইমামকে অনন্য সম্মান (ভিডিও)

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর ভোরে মৃত্যুবরণ করেছেন। এরপর তার জন্য মাগফিরাত কামনা করে একাধিক দোয়া ও স্মরণসভায় যোগ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর কড়াইলবাসীর পক্ষ থেকে মহাখালীর টিঅ্যান্ডটি মাঠে দোয়ার অনুষ্ঠানে স্ত্রী ডা. জুবাইদা রহমানকে নিয়ে অংশ নেন তারেক রহমান। এতে দোয়া-মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ ইব্রাহিম।

দোয়া অনুষ্ঠানের আগে মঞ্চে দেখা যায় একটি ব্যতিক্রমী ও মানবিক দৃশ্য। সাধারণত দোয়া অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করা আলেমরা একপাশে বসেন। খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠানে ইমাম মাওলানা মোহাম্মদ ইব্রাহিম মোনাজাত পরিচালনা করেন মঞ্চে সবার সামনে বসে। পেছনের দিকে স্ত্রীসহ তারেক রহমান ও দলের নেতারা বসে মোনাজাতে অংশ নেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই অনুষ্ঠানের এক ভিডিওতে দেখা গেছে, সংক্ষিপ্ত বক্তব্য শেষে যখন খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত শুরু হবে তখন হঠাৎ তারেক রহমান মঞ্চের ডান দিকে থাকা ইমাম সাহেবের দিকে তাকান। পরে নিজে উঠে পাশের ফাঁকা চেয়ার তুলে মঞ্চের ঠিক সামনে রাখেন তারেক রহমান। মোনাজাত পরিচালনার দায়িত্বে থাকা মাওলানা ইব্রাহিমের সঙ্গে সালাম বিনিময় শেষে মঞ্চের সামনে তুলে আনা ওই চেয়ারে বসার অনুরোধ করেন বিএনপি চেয়ারম্যান। শেষে সেখানে বসেই দোয়া করা হয়।

মায়ের দোয়া অনুষ্ঠানের ওই ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে অনেকেই এমনভাবে আলেমকে সম্মান জানানোর চিন্তা করার জন্য তারেক রহমানকে ধন্যবাদ জানান।

দোয়া মাহফিল সঞ্চালনা করেন ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আব্দুস সালাম।

বেগম খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠানে আশপাশের এলাকার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। তারেক রহমানের উপস্থিত হওয়ার আগে পুরো মাঠ লোকে লোকারণ্য হয়ে যায়।

ভিডিওটি দেখুন-

তারেক রহমান-১৭ আসন থেকে ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কড়াইল বস্তি, মহাখালীও এই আসনের অন্তর্ভুক্ত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

আজকের নামাজের সময়সূচি

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

১০

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

১১

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

১২

ব্রাজিলের জালে গোল মরক্কোর

১৩

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১৪

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১৫

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১৬

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

১৭

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১৮

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১৯

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

২০
X