কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ১০:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

তারেক রহমানের গাড়ি থামিয়ে কী বললেন তরুণী

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের গাড়ি থামিয়ে তার সঙ্গে দেখা করেন রেয়ান। ছবি : সংগৃহীত
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের গাড়ি থামিয়ে তার সঙ্গে দেখা করেন রেয়ান। ছবি : সংগৃহীত

ময়মনসিংহে নির্বাচনী সমাবেশ শেষ করে গাজীপুরে ফেরার পথে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের গাড়ি থামিয়ে তার সঙ্গে দেখা করেন এক তরুণী।

ময়মনসিংহের ভালুকার সিডস্টোর এলাকায় গাড়ি থামিয়ে ওই তরুণী তারেক রহমানের সঙ্গে কথা বলতে চান। এই সময় গাড়ির দরজা খুলে ওই তরুণীর সঙ্গে কথা বলেন বিএনপি চেয়ারম্যান।

তারেক রহমানকে ওই তরুণী বলেন, ‘আমার অনেক দিনের ইচ্ছে আপনার সঙ্গে দেখা করার। আমার জন্য দোয়া করবেন।’

জানা গেছে, ওই তরুণীর নাম রেয়ান। তিনি ময়মনসিংহ জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক ও হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি আবু সাঈদ জুয়েলের ভাতিজি এবং এবি সিদ্দিক সোহেলের মেয়ে। রাজনীতির পরিবারে বড় হলেও, তারেক রহমানের সঙ্গে দেখা করার এই মুহূর্তটি ছিল তার পুরোপুরি ব্যক্তিগত।

কথা-বার্তা শেষ করে গাড়ি আবার চলতে শুরু করে। এরআগে রেয়ানের হাতে থাকা সদ্য প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছবিটি তারেক রহমানের হাতে তুলে দেন।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৭ জুলাই থেকে চট্টগ্রামে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

চেয়ারম্যানের বাড়ির সামনেই বেহাল সড়ক, দুর্ভোগে ২০ হাজার মানুষ

ঢাকায় পৌঁছেছেন আতিফ আসলাম, গান শোনাবেন কাল

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১০

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১১

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

১২

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৩

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

১৪

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

১৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

১৬

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

১৭

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৮

নতুন ভিডিওতে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

১৯

গাজী নজরুলের ভিডিওকাণ্ডে টালমাটাল সাতক্ষীরা-৪: উপনির্বাচন নিয়ে চলছে জোর আলোচনা

২০
X