কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ০৭:৪১ পিএম
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ০৮:০৫ পিএম
অনলাইন সংস্করণ

নানা কৌশলে নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা চলছে : নাহিদ

কেরানীগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় বক্তব্যকালে নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত
কেরানীগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় বক্তব্যকালে নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আধিপত্যবাদী শক্তি নানা কৌশলে ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে কেরানীগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় বক্তব্যকালে তিনি এ আশঙ্কার কথা জানান।

জনসভায় নাহিদ ইসলাম বলেন, আমরা দেশের মানুষের কাছে খুব স্পষ্টভাবে বলতে চাই— এবারের নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়। বাংলাদেশ কোন পথে যাবে, আধিপত্যবাদী শক্তি আবারও দেশে প্রভাব বিস্তার করবে কি না, নাকি বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে— এই সিদ্ধান্ত হবে এবারের নির্বাচনে।

তিনি বলেন, ‘এই নির্বাচন বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন। অথচ এই নির্বাচনকে ঘিরে আধিপত্যবাদী শক্তি নানা কৌশলে ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করছে ‘

নাহিদ আরও বলেন, এই নির্বাচনে সিদ্ধান্ত নিতে হবে— সীমান্তে আরও হত্যাকাণ্ড চলবে কি না, ফেলানির মতো আর লাশ দেখতে হবে কি না। আবরার ফাহাদের মতো আমাদের ভাইদের আবার শহীদ হতে হবে কি না, সেটিও ঠিক হবে এই নির্বাচনে।

দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়ে এনসিপি নেতা বলেন, ৫ আগস্ট যেভাবে আপনারা রাজপথে নেমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব পুনরুদ্ধার করেছিলেন, ঠিক সেভাবেই আগামী ১২ ফেব্রুয়ারি বাংলার তরুণ সমাজ, নারীরা, আলেম সমাজ ও সংখ্যালঘু সম্প্রদায় ঐক্যবদ্ধভাবে রাজপথে নামবেন। নিজেদের ভোটাধিকার, গণতন্ত্র ও সার্বভৌমত্ব নিজেরাই রক্ষা করবেন।

ঢাকার আসনগুলোতে ১১ দলীয় জোটের প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ঢাকা জেলায় জোটের পক্ষ থেকে ৫ যোগ্য ও মেধাবী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যারা নতুন বাংলাদেশ, সংস্কার ও ইনসাফের পক্ষে জনগণের দ্বারে দ্বারে যাচ্ছেন।

তিনি জানান, ঢাকা জেলার ৫টি আসনে ১১ দলীয় জোটের প্রার্থীরা হলেন— ব্যারিস্টার মো. নজরুল ইসলাম (ঢাকা-১), অবসরপ্রাপ্ত কর্নেল মো. আব্দুল হক (ঢাকা-২), অধ্যক্ষ মো. শাহিনুর রহমান (ঢাকা-৩), দিলশানা পারুল (ঢাকা-১৯) এবং ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিম (ঢাকা-২০)।

এ বিষয়ে নাহিদ বলেন, এই প্রার্থীরা সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি ও বৈষম্যের বিরুদ্ধে ইনসাফের পক্ষে লড়ছেন। এর মধ্য দিয়ে নতুন বাংলাদেশের প্রত্যাশা বাস্তবায়নের সুযোগ তৈরি হয়েছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১০

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১১

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৩

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৪

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৫

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৬

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৭

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৮

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৯

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

২০
X