কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৩ পিএম
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল : জুবায়ের

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। ছবি : সংগৃহীত
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ষড়যন্ত্রমূলকভাবে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল।

রোববার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, জামায়াত আমিরকে বিতর্কিত করতেই ষড়যন্ত্রমূলকভাবে এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়। জামায়াত ইসলামীর শীর্ষ নেতাদের প্রশ্নবিদ্ধ করতেই এ ধরনের ষড়যন্ত্র করা হয়েছে।

তিনি অভিযোগ করেন, যারা ঘটনার পরপরই তাৎক্ষণিক কর্মসূচি ঘোষণা করেছে, তারাই এই হ্যাকিংয়ের সঙ্গে সংশ্লিষ্ট।

এহসানুল মাহবুব জুবায়ের আরও বলেন, জামায়াতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই এই চক্রান্ত করা হয়েছে। এটি দীর্ঘদিনের পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তিনি জানান, শনিবার (৩১ জানুয়ারি) বিকাল ৪টা ৩৭ মিনিটে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়। পরে বিকাল ৫টা ২২ মিনিটে অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করা সম্ভব হয়। হ্যাকড অবস্থায় যেসব পোস্ট দেওয়া হয়েছিল, সেগুলোর সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই বলেও তিনি স্পষ্ট করেন।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণস্বাস্থ্য কেন্দ্রে নিয়ন্ত্রণ নিয়ে ফের উত্তেজনা, ভাঙচুর-দখলচেষ্টার অভিযোগ

নির্ভরা

ব্যর্থ ও ক্লান্ত হয়ে ইরানে হামলা থামিয়েছে যুক্তরাষ্ট্র: তেহরান

বড় চমকে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা

সাতক্ষীরায় স্বাস্থ্যমন্ত্রীর হাসপাতাল পরিদর্শন, দুই চিকিৎসক ও নিরাপত্তাকর্মীকে বরখাস্ত

নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা

ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ

রাষ্ট্রপতিকে আইনের আওতায় আনা যায় না, এটা ‘ভুল কনসেপ্ট’: আখতার হোসেন 

বাঁশ দিয়ে পিটিয়ে শ্রমিক হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

দাওয়াতুস সুন্নাহ ও দাওয়াতি কাফেলার উদ্যোগে কক্সবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প

১০

৮০০ একর জমিতে চায়নিজ ইকোনমিক জোন, নতুন দিগন্তের অপেক্ষায় চট্টগ্রাম

১১

‘ইসলামাবাদ সমঝোতা লঙ্ঘনের পর মার্কিন নিহত সেনার সংখ্যা ২০০ ছাড়িয়েছে’

১২

স্থানীয় নির্বাচনেও কারচুপির চেষ্টা হলে প্রতিহত করা হবে: সেলিম উদ্দিন

১৩

১০ লাখ টাকা ঘুষ দাবি, এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে মামলা

১৪

শিক্ষার্থীদের আন্দোলন ঠেকানোর চেষ্টা করেনি সরকার: ভারতের অর্থমন্ত্রী

১৫

খালে ডুবে প্রাণ গেল নবদম্পতির

১৬

বিএসইসির নতুন চেয়ারম্যানের সঙ্গে কর্মকর্তাদের মতবিনিময়

১৭

গ্যাস বিস্ফোরণে ঝরে গেল একই পরিবারের ৩ জনের প্রাণ

১৮

সাত মাসের কন্যাকে আছড়ে হত্যার অভিযোগ: বাবা ৩ দিনের রিমান্ডে

১৯

হারানো সিংহাসন ফিরে পেল ভারত

২০
X