কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

জান্নাতের টিকিটের নামে অপপ্রচার চলছে : আমিনুল হক

বক্তব্য রাখেন ঢাকা-১৬ আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক। ছবি : কালবেলা
বক্তব্য রাখেন ঢাকা-১৬ আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক। ছবি : কালবেলা

একটি বিশেষ রাজনৈতিক দল ক্ষমতার মোহে বিভোর হয়ে ভোটারদের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা-১৬ আসনে ধানের শীষের প্রার্থী ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।

তিনি দাবি করে বলেন, প্রতিপক্ষ দল ‘জান্নাতের টিকিট’ দেওয়ার নামে ধর্মীয় অপব্যাখ্যা এবং বিকাশের মাধ্যমে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) নির্বাচনী প্রচারণার ১৩তম দিনে রাজধানীর রূপনগর টিনশেড এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের এসব কথা বলেন আমিনুল হক।

এ দিন সকাল থেকেই আমিনুল হক এলাকার মানুষের দ্বারে দ্বারে গিয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এবং ধানের শীষে ভোট চান। সাধারণ মানুষ তাকে ফুল ও মিষ্টি দিয়ে বরণ করে নেন।

বক্তব্যের শুরুতেই প্রতিপক্ষের অনৈতিক কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করে আমিনুল হক বলেন, একটি দল (জামায়াত) ঘরে ঘরে গিয়ে বিকাশে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে এবং এনআইডি নম্বর সংগ্রহ করে ভোট জালিয়াতির অপচেষ্টা চালাচ্ছে। এগুলো এখন প্রমাণিত। আমাদের কাছে ভিডিও ক্লিপসহ পর্যাপ্ত তথ্যপ্রমাণ রয়েছে, যা ইতিমধ্যে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়া হয়েছে। দ্রুতই নির্বাচন কমিশন ও রিটার্নিং কর্মকর্তার কাছে আনুষ্ঠানিকভাবে এসব দাখিল করা হবে।

তিনি আরও বলেন, আমরা ধর্মপ্রাণ মুসলমান, আমরা আল্লাহ ও রাসুলকে বিশ্বাস করি। কিন্তু তারা ঘরে ঘরে গিয়ে জান্নাতের টিকিট দেওয়ার কথা বলছে। অথচ জান্নাতের মালিক একমাত্র আল্লাহ। এমন মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়।

প্রতিপক্ষ দলের নেতার সাম্প্রতিক মন্তব্যের সমালোচনা করে ধানের শীষের এই প্রার্থী বলেন, নারীদের নিয়ে যে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক। যেখানে আমরা নারী-পুরুষের সমঅধিকার নিশ্চিত করতে চাই, সেখানে এমন বক্তব্য রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। নারীদের অধিকার প্রতিষ্ঠার এখনই সময়। এ ছাড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা নিয়ে বিতর্ক সৃষ্টি করার অপচেষ্টাকে ‘পাগলামি’ হিসেবে অভিহিত করেন তিনি।

নির্বাচনী পরিবেশ প্রসঙ্গে আমিনুল হক বলেন, আমরা ১৭ বছর ধরে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য লড়াই করছি। আমাদের নেতা তারেক রহমান বারবার বলছেন জনগণের রায়ের কথা। আমরা সেই রায়ের প্রতি শ্রদ্ধাশীল। আগামী ১২ তারিখের নির্বাচনে যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, তবে আইনশৃঙ্খলা বাহিনীকে সঙ্গে নিয়ে তা কঠোর হাতে দমন করা হবে।

তিনি জানান, নিজে এবং তার নেতাকর্মীরা শতভাগ নির্বাচনী আচরণবিধি মেনে চলছেন এবং অন্য দলগুলোকেও গণতান্ত্রিক অধিকার চর্চার আহ্বান জানান।

কালবেলা/এমএ/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ

বিদ্যুৎস্পর্শে মা-মেয়েসহ তিনজন নিহত

কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডfটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

১০

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

১১

প্রেমিকের বাড়িতে স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

১২

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

১৩

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৪

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

১৬

গাজীপুরে ৫৪ হারানো মোবাইল ফোন উদ্ধার

১৭

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

১৮

সড়কে হাঁটুপানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

১৯

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

২০
X