কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২০ এএম
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৩ এএম
অনলাইন সংস্করণ

এবি পার্টির নির্বাচনী ইশতেহার ঘোষণা

রোববার বিকেলে রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে নেতারা। ছবি : সংগৃহীত
রোববার বিকেলে রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে নেতারা। ছবি : সংগৃহীত

শক্তিশালী জাতি গঠন, ন্যয়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং আইনের শাসন নিশ্চিত করতে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, জাতীয় নিরাপত্তা ও সামাজিক নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এই ইশতেহার ঘোষণা করেন। এ সময় দলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন রানা, আলতাফ হোসাইনসহ দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে মজিবুর রহমান মঞ্জু বলেন, স্বাধীনতাযুদ্ধ এবং জুলাই অভ্যুত্থানের মূল চেতনাকে ভিত্তি করে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের বাংলাদেশ গড়তে এবি পার্টি শুরু থেকেই কাজ করে যাচ্ছে। তিনি বলেন, জুলাইয়ে শত শত তরুণের জীবন ও অঙ্গহানির বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য। যারা এই প্রত্যাশা ধারণ করতে ব্যর্থ হবে, তারা জনগণের কাছে প্রত্যাখ্যাত হবে।

শিক্ষা

ইশতেহারে মুখস্থ-নির্ভর শিক্ষা ব্যবস্থার পরিবর্তে আধুনিক ও যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা প্রণয়নের কথা বলা হয়েছে। পাঠ্যক্রম সংস্কার, শিক্ষকতা পেশার আধুনিকায়ন এবং বহুধাবিভক্ত শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজিয়ে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করার অঙ্গীকার করা হয়েছে। পাশাপাশি প্রাথমিক শিক্ষা আরও কার্যকর করতে অভিভাবক সংযুক্তি অ্যাপ চালুর মাধ্যমে সুনাগরিক গঠনের পরিকল্পনার কথা জানানো হয়।

স্বাস্থ্য

স্বাস্থ্য খাতে নাগরিকদের জন্য স্বাস্থ্যবিমা চালু, ইউনিয়ন পর্যায়ে সর্বাধুনিক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র স্থাপন এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে জেলা স্বাস্থ্য কর্তৃপক্ষ গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া উপকূলীয় এলাকায় দ্রুত স্বাস্থ্যসেবা নিশ্চিতে নৌ-অ্যাম্বুলেন্স ও ভাসমান ফার্মেসি সার্ভিস চালুর কথা বলা হয়েছে।

গণপরিবহন ও যোগাযোগ

নগর পরিবহনে শৃঙ্খলা ফেরাতে গ্রিন ও রেড বাস সার্ভিস চালু, নিরাপদ মহাসড়ক নিশ্চিত করা, নৌপথে যাতায়াত নির্বিঘ্ন করতে খাল নেটওয়ার্ক স্থাপন এবং পরিবেশবান্ধব সবুজ যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা তুলে ধরা হয়েছে।

আবাসন ও কর্মসংস্থান

আবাসন খাতে সামাজিক সম্প্রীতি নিশ্চিত করতে ‘সামাজিক আবাসন’ এবং ভাড়াটিয়া-মালিক উভয়ের স্বার্থে ‘রেন্ট টু ওউন স্কিম’ চালুর ঘোষণা দেওয়া হয়। বেকার যুবকদের কর্মসংস্থান নিশ্চিতে ‘কর্মসংস্থান মিশন’, বিভাগীয় জব সেন্টার প্লাস, ইয়ুথ স্টার্টআপ ফান্ড এবং সোশ্যাল এন্টারপ্রাইজ গ্র্যান্ট স্কিম চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

পরিবেশ ও নারী নিরাপত্তা

আরবান ইকোলজিক্যাল ম্যাপ প্রণয়ন, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশবান্ধব গণপরিবহন নিশ্চিত করার কথা বলা হয়েছে। নারী নিরাপত্তা নিশ্চিতে নারীবান্ধব নিরাপত্তা অবকাঠামো গড়ে তোলা এবং পারিবারিক সহিংসতা ও ধর্ষণ প্রতিরোধে আইন সংস্কারের উদ্যোগ নেওয়ার ঘোষণা দেওয়া হয়।

পররাষ্ট্র ও প্রতিরক্ষা

স্বাধীন ও মর্যাদাসম্পন্ন পররাষ্ট্রনীতি প্রণয়ন, জলবায়ু ও জ্বালানি কূটনীতিকে গুরুত্ব দেওয়া, পাসপোর্টের বৈশ্বিক মর্যাদা বৃদ্ধি এবং আন্তর্জাতিক ব্র্যান্ডিং জোরদারের কথা বলা হয়েছে। প্রতিরক্ষা খাতে স্মার্ট বর্ডার ম্যানেজমেন্ট ও তরুণদের সম্পৃক্ত করতে পার্টটাইম ন্যাশনাল সার্ভিস চালুর প্রস্তাব রয়েছে।

সংবাদ সম্মেলনে এবি পার্টির নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান, দক্ষিণের আহ্বায়ক আব্দুল হালিম খোকন, নারী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফারাহ নাজ সাত্তার এবং সহ-সাংগঠনিক সম্পাদক শাজাহান ব্যাপারী।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

১০

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১১

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১২

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৪

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৫

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৬

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৭

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৮

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৯

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

২০
X