কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৭ এএম
অনলাইন সংস্করণ

হাদির বোন পরিচয় দেওয়া সেই নারীর বিষয়ে তথ্য দিলেন ডা. মিতু

শবনম খাদিজা ও ডা. মাহমুদা মিতু। ছবি : সংগৃহীত
শবনম খাদিজা ও ডা. মাহমুদা মিতু। ছবি : সংগৃহীত

ঢাকা-১১ আসনে জামায়াতে ইসলামী সমর্থিত ১১ দলীয় জোটের নির্বাচনী সমাবেশে শরীফ ওসমান হাদির বোন পরিচয় দিয়ে বক্তব্য দেন এক নারী। বিষয়টি ঘিরে বিভ্রান্তি তৈরি হয়েছে। শবনম খাদিজা নামের ওই নারী সমাবেশে নাহিদ ইসলামের পক্ষে ভোট চান। তিনি সত্যিই হাদির বোন কি না, এ নিয়ে প্রশ্ন উঠেছে।

তবে ওই নারী হাদির আপন ফুফাতো বোন বলে দাবি করেছেন এনসিপির ডেপুটি চিফ অরগানাইজার ডা. মাহমুদা মিতু।

রোববার (৮ ফেব্রুয়ারি) তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি বলেন, ‘আজকে নাহিদ ইসলামের নির্বাচনী জনসভায় শরিফ ওসমান হাদির বোন বলে যিনি বক্তব্য দিয়েছেন, তিনি আসলে শহীদ হাদির আপন ফুফাতো বোন। ওসমান হাদির বাবার আপন ছোট বোন জনাবা হাসিনা বেগমের সুযোগ্য কন্যা হলেন আজকে বক্তব্য দেওয়া শবনম খাদিজা।’

তিনি আরও বলেন, ‘ওসমান হাদির বোন বলে অপরিচিত কাউকে দিয়ে বক্তব্য দেওয়ানোর যে সংবাদ মিডিয়ায় আসছে, তা সম্পূর্ণ অসত্য ও বিভ্রান্তিকর।’

ঠিকানা জানিয়ে মাহমুদা মিতু বলেন, ‘শবনম খাদিজার বাবা মাওলানা আব্দুর রশিদ ও মা হাসিনা বেগম। তার নানা শফিজ উদ্দিন মুন্সী এবং শরিফ ওসমান বিন হাদির বাবা মরহুম জনাব শরিফ আব্দুল হাদি তার আপন মামা। তার গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলার মধ্য কামবেতপুর।’

ডা. মিতু বলেন, আজকের জনসভাস্থলের কাছেই তার বাসা হওয়ায় তিনি ওসমান হাদির বিচারের দাবিতে কিছু কথা বলার জন্য আগ্রহ প্রকাশ করলে তখন তাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১০

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১১

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১২

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৩

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৪

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৫

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৬

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

১৭

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

১৮

ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি কার্যকর হবে: ট্রাম্প

১৯

আর্জেন্টিনা ফুটবল বসকে যুক্তরাষ্ট্রে আটকের খবর, যা জানা গেল

২০
X