কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

ইসলামী নেতাদের সমর্থনে তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশ

তারেক রহমান | ছবি : সংগৃহীত
তারেক রহমান | ছবি : সংগৃহীত

‘দেশের সব ঘরানার শীর্ষ ইসলামি নেতারা বিএনপিকে সমর্থন দিয়েছেন’ বুধবার (১১ ফেব্রুয়ারি) এ শিরোনামে দেশের বিভিন্ন পত্র-পত্রিকা ও গণমাধ্যমে প্রকাশিত খবরের প্রেক্ষিতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের সম্মানিত পীর, মাশায়েখ, আলেম, ওলামা, ইমাম ও খতিবদের আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন।

বুধবার বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব এ এ এম সালেহ শিবলী পাঠানো এক বার্তায় এ ধন্যবাদ জ্ঞাপন করেন তারেক রহমান।

বার্তায় তারেক রহমান বলেন, জাতির একটি ঐতিহাসিক মুহূর্তে দেশের শীর্ষ আলেম-ওলামাদের এই স্পষ্ট অবস্থান জনগণকে সঠিক পথ নির্দেশনা দেবে। আলেম-ওলামাদের সমর্থন ইসলামি মূল্যবোধে বিশ্বাসী দল হিসেবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের জনগণ তাদের রাজনৈতিক, সামাজিক ও অধিকার প্রতিষ্ঠায় করণীয় সঠিকভাবে বুঝতে পারবে। আমি আবারো সম্মানিত আলেম-ওলামাদের ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতেও সকল নাগরিকের জন্য একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায় তাদের অব্যাহত সহযোগিতা কামনা করি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১০

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

১১

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১২

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১৩

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১৪

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১৫

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১৬

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৭

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১৮

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৯

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

২০
X