কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৪ এএম
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৮ এএম
অনলাইন সংস্করণ

ঢাকা-৮ আসনের এক কেন্দ্রে পোলিং এজেন্ট প্রবেশে বাধা, সমাধানে সেনাবাহিনী

ঢাকা-৮ আসনের এক ভোটকেন্দ্রে পোলিং এজেন্ট প্রবেশে বাধা। ছবি : সংগৃহীত
ঢাকা-৮ আসনের এক ভোটকেন্দ্রে পোলিং এজেন্ট প্রবেশে বাধা। ছবি : সংগৃহীত

ঢাকা-৮ আসনের এক ভোটকেন্দ্রে শাপলা প্রতীকের পোলিং এজেন্টকে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ উঠে। পরে সেনাবাহিনীর টিম এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৭টার দিকে ঘটনাটি ঘটে।

এদিন সকাল সাড়ে ৭টা পর্যন্ত গোলাম মোস্তফা নামে শাপলা কলির এজেন্ট প্রবেশ করতে পারেননি। পরে সেনাবাহিনীর একটি দল এলে তাকে ঢুকতে দেয়।

জানা গেছে, গোলাম মোস্তফা নাসীরুদ্দীন পাটোয়ারী শাপলা প্রতীকের পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালনের কথা থাকলেও তাকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি। এ জন্য তার কাছে বৈধ কাগজপত্র থাকলেও ধানের শীষ প্রতীকের সমর্থকরা তাকে বাধা দেন বলে অভিযোগ করেন তিনি।

কেন্দ্রের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে গোলাম মোস্তফা বলেন, ভোট শুরুর সময় সকাল সাড়ে সাতটা। আমি শাপলা প্রতীকের পোলিং এজেন্ট। কিন্তু এখনো আমাকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। অথচ সময় প্রায় শেষ। পুলিশ থেকেও কোনো সহায়তা পাচ্ছি না। কেন আমাকে ঢুকতে দেওয়া হচ্ছে না, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও নীরব।

এ বিষয়ে কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত পুলিশের উপপরিদর্শক (এসআই) মোমিন বলেন, বিষয়টি আমরা রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছি। তিনি ব্যবস্থা নেবেন।

অন্যদিকে কেন্দ্রের সংশ্লিষ্ট কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, আমি বিষয়টি জানার চেষ্টা করছি। কারণটা জানলে পরে বলতে পারব। এখনো বাইরে গিয়ে বিস্তারিত খোঁজ নেওয়ার সুযোগ হয়নি।

এ ঘটনায় ভোটকেন্দ্রে ভোটগ্রহণ নিয়ে সাধারণ ভোটারদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন সংশ্লিষ্টরা।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরো এক শিশুর মৃত্যু

বাধ্যতামূলক অবসরে পুলিশের আরও ১৭ কর্মকর্তা

জাবি মেডিকেল সেন্টারে ওষুধ গায়েব: স্টোর কর্মকর্তা বরখাস্ত

জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির

পদার্থবিজ্ঞান ১ম পত্র পরীক্ষা দিতে না পারাদের জন্য বড় সুযোগ

‘আর্জেন্টিনাকে ব্যঙ্গ করে গান’, ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক

ভ্রমণের মজা নষ্ট করে দিচ্ছে সোশ্যাল মিডিয়া: জরিপ

ভুলে যাওয়া কি স্বাভাবিক, কখন চিন্তিত হবেন এবং কখন হবেন না?

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

১০

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

১১

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

১২

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

১৩

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

১৪

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

১৫

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

১৬

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

১৭

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১৮

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১৯

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

২০
X