নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪২ পিএম
অনলাইন সংস্করণ

নেত্রকোনায় পাঁচ ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ

নেত্রকোনায় সদর ও পূর্বধলা উপজেলায় ভোটকেন্দ্রে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ । ছবি : কালবেলা
নেত্রকোনায় সদর ও পূর্বধলা উপজেলায় ভোটকেন্দ্রে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ । ছবি : কালবেলা

নেত্রকোনায় সদর ও পূর্বধলা উপজেলায় ৫টি ভোটকেন্দ্রে গভীর রাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে কয়েকটি বুথ ক্ষতিগ্রস্ত হয়েছে।

অগ্নিসংযোগের শিকার ভোটকেন্দ্রগুলো হলো, নেত্রকোনা সদর উপজেলার নূরপুর শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বামনমোহা সরকারি প্রাথমিক বিদ্যালয়, লাইট সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পূর্বধলা উপজেলার হিরনপুর উচ্চ বিদ্যালয়।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে নেত্রকোনার সদর ও পূর্বধলা উপজেলায় পরিকল্পিতভাবে এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

স্থানীয় ও বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রতিটি কেন্দ্রের বুথ কক্ষে থাকা কয়েকটি বেঞ্চ, সিলিং ফ্যান ও বৈদ্যুতিক লাইট আগুনে পুড়ে যায়। তবে স্থানীয়দের দ্রুত তৎপরতা ও সচেতনতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে ভোটকেন্দ্রগুলো।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দিবাগত রাত আনুমানিক ২টা থেকে ৩ ঘটিকার মধ্যে কোনো এক সময় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আগুনের ধোঁয়া ও গন্ধ টের পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করেন এবং একই সাথে পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় ও প্রাথমিক তদন্ত শুরু করে।

মঙ্গলবার সকালে ঘটনার গুরুত্ব বিবেচনায় পুলিশ, ডিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পৃথক পৃথক ভোটকেন্দ্রে গিয়ে বিস্তারিত তদন্ত কার্যক্রম শুরু করেন। এ সময় ক্ষতিগ্রস্ত বুথগুলো পরিদর্শন, আলামত সংগ্রহ এবং স্থানীয়দের সাথে কথা বলেন তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পুলিশ সুপার সজল কুমার সরকার বলেন, ক্ষতিগ্রস্ত ভোটকেন্দ্রগুলোর কয়েকটি বুথ পুরাতন ভবনে অবস্থিত ছিল। প্রাথমিক তদন্তে দেখা গেছে, জানালা দিয়ে প্রায় একই কায়দায় আগুন দেওয়া হয়েছে। ঘটনাগুলো গভীর রাতে সংঘটিত হওয়ায় এখন পর্যন্ত কোনো প্রত্যক্ষদর্শীর মাধ্যমে কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, অগ্নিসংযোগের ঘটনায় কারা জড়িত এবং কী উদ্দেশ্যে এ ধরনের নাশকতা চালানো হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি ভোটকেন্দ্রগুলোসহ আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে।

পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে।

এদিকে একাধিক ভোটকেন্দ্রে একই রাতে অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে। তারা দ্রুত ঘটনার রহস্য উদঘাটন ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লির হোটেলে আগুন : মৃত্যুপথযাত্রী বাবাকে দেখতে এসে পুড়ে মরলেন ৮ স্বজন

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

১০

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

১১

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১২

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১৩

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১৪

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১৮

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৯

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

২০
X