বগুড়া ব্যুরো
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

অনিয়েমের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না: আনসার মহাপরিচালক

বগুড়ায় প্রস্তুতিমূলক সমাবেশে কথা বলেন আনসার মহাপরিচালক মেজর জেনারেল সাজ্জাদ মাহমুদ। ছবি : কালবেলা
বগুড়ায় প্রস্তুতিমূলক সমাবেশে কথা বলেন আনসার মহাপরিচালক মেজর জেনারেল সাজ্জাদ মাহমুদ। ছবি : কালবেলা

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, ভোটকেন্দ্রে কোনো ধরনের আবেগ নয়, বরং পাহাড়ের মতো অটল থেকে সক্ষমতা ও শৃঙ্খলার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করতে হবে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন ফুটবল মাঠে আয়োজিত এক প্রস্তুতিমূলক সমাবেশে তিনি এসব কথা বলেন।

বগুড়া জেলার ১২ টি উপজেলার ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের জন্য মনোনীত আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে এই বিশাল সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘অনিয়েমের সঙ্গে সংশ্লিষ্ট কাউকেই ছাড় দেওয়া হবে না। আমি চলে গেলেও কেউ এই স্বচ্ছ সিস্টেম পরিবর্তন করতে পারবে না।’

নির্বাচনের পবিত্র দায়িত্ব পালনে ব্যর্থ হলে দায়িত্ব না নেওয়ার নির্দেশ দিয়ে তিনি বলেন, ‘যারা দায়িত্ব পালনে সক্ষম নন, তাদের জন্য অন্য ব্যবস্থা করা হবে।’

মহাপরিচালক জানান, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সারা দেশে আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হবে। এবারই প্রথমবারের মতো আধুনিক প্রযুক্তির ‘নির্বাচন সুরক্ষা অ্যাপ’ এবং ডাটাবেজভিত্তিক নিবন্ধন ব্যবস্থার মাধ্যমে শারীরিকভাবে সক্ষম ও যোগ্য সদস্যদের যাচাই-বাছাই করে মোতায়েন করা হচ্ছে।

বগুড়ার ১২ টি উপজেলার কয়েক হাজার সদস্যের উপস্থিতিতে সমাবেশে বাহিনীর ভাবমূর্তি রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় আনসার ও ভিডিপি সদস্যদের অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১০

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

১১

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

১২

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১৪

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১৫

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

১৬

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

১৭

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

১৮

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১৯

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

২০
X