কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৬ এএম
অনলাইন সংস্করণ

সারা দেশে ৬ আসনে বিজয়ী এনসিপির প্রার্থীরা

এনসিপির প্রার্থীরা বিজয়ী। ছবি : সংগৃহীত
এনসিপির প্রার্থীরা বিজয়ী। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছয় প্রার্থীর বিজয় নিশ্চিত করেছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টা ২২ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুকের এক পোস্টে এই তথ্য জানান তিনি।

ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ জানান, ‘মো. নাহিদ ইসলাম, আখতার হোসেন, হাসনাত আব্দুল্লাহ, আব্দুল হান্নান মাসুদ, আতিক মুজাহিদ, আব্দুল্লাহ আল আমিন; শাপলা কলির বিজয়ী ৬ জন। আলহামদুলিল্লাহ। সংখ্যা আরও বাড়বে ইনশাআল্লাহ।’

দলটির দাবি, আরও বেশ কিছু আসনে এনসিপির প্রার্থীরা এগিয়ে রয়েছেন। চূড়ান্ত ফল ঘোষণার পূর্ব পর্যন্ত দলের আহ্বায়ক নাহিদ ইসলাম সব নেতাকর্মীকে ভোটকেন্দ্রে থাকার নির্দেশ দিয়েছেন। যদিও ভোটগ্রহণ সুষ্ঠু হলেও ফলাফলে কারচুপির চেষ্টা হয়েছে বলে অভিযোগ করেছেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

উল্লেখ্য, এনসিপির বিজয়ী প্রার্থীরা হলেন দলটির আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম, সদস্য সচিব ও রংপুর-৪ আসনের প্রার্থী আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের প্রার্থী হাসনাত আবদুল্লাহ, যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনের প্রার্থী হান্নান মাসউদ, কুড়িগ্রাম-২ আসনের আতিকুর রহমান মোজাহিদ ও নারায়াণগঞ্জ-৪ আসনে আব্দুল্লাহ আল আমিন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১০

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১১

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৩

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৪

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৫

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৬

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৭

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৮

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৯

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

২০
X