কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫১ পিএম
অনলাইন সংস্করণ

লাঙ্গলের জানাজার ছবি ভাইরাল, নেপথ্যে কী

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নির্বাচন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলে নানা আলোচনা-সমালোচনা। এরমধ্যে ভাইরাল হয়ে পড়ে লাঙ্গল জানাজা দেওয়ার একটি ছবি। এখন জনমনে একটি প্রশ্ন ওঠে হাঠৎ এমন ছবি ফেসবুকে কেন ঘুরে বেড়াচ্ছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে এবারের সারা দেশে ১৯৬টি আসনে প্রার্থী দিলেও কোথাও জয় পায়নি জাতীয় পার্টির (জাপা)।

এদিকে লাঙ্গলের দুর্গ হিসেবে পরিচিত রংপুরেও একটি আসনও পায়নি দলটি। চার দশকেরও বেশি সময়ের রাজনৈতিক ইতিহাসে এমন ভরাডুবির ইতিহাস গড়ল জাপা।

নির্বাচনের বেসরকারি ফলাফলে দেখা গেছে, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের রংপুর-৩ (সিটি করপোরেশন ও সদর) আসনে তৃতীয় স্থানে রয়েছেন। একইভাবে দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী গাইবান্ধা-১ আসনেও তৃতীয় হয়েছেন।

দলের এমন ভরাডুবির পর রংপুরে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সামাজিক মাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা। এর মধ্যেই একটি ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে, যা নিয়ে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

বেসরকারি ফলাফল ঘোষণার পর লাঙ্গলকে জানাজা দেওয়ার ছবি ভাইরাল হয়ে পড়ে। ছবিতে দেখা যায়, সামনে একটি লাঙ্গল রেখে তার জানাজার নামাজ পড়া হচ্ছে। কয়েকটি ফেসবুক পেজে ছবিটি শেয়ার করে লেখা হয়েছে, ‘রংপুরের মাটিতে আনুষ্ঠানিকভাবে লাঙ্গলের নামাজে জানাজা সম্পন্ন হলো।’

ছবিটি কোথায় এবং কখন তোলা হয়েছে, তা এখনো জানা যায়নি।

রংপুর শহরই দলটির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের বাড়ি। তাই এই অঞ্চলে দীর্ঘদিন ধরেই লাঙ্গল প্রতীকের শক্ত ভোটব্যাংক ছিল। তবে এবার সেই চিত্রে বড় পরিবর্তন দেখা গেছে। বিভিন্ন আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা এগিয়ে থাকায় জাতীয় পার্টি কোনো আসনেই জয় পায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

১০

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

১১

আজকের নামাজের সময়সূচি

১২

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

১৩

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

১৪

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

১৫

ব্রাজিলের জালে গোল মরক্কোর

১৬

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১৭

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১৮

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১৯

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

২০
X