কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১০ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি সরকারে ডা. জাহেদ, যা বললেন ফাহাম আব্দুস সালাম

ফাহাম আব্দুস সালাম, ডা. জাহেদ
ফাহাম আব্দুস সালাম ও ডা. জাহেদ। ছবি : সংগৃহীত

রাজনৈতিক বিশ্লেষক ডা. জাহেদ উর রহমান বিএনপি সরকারে যোগদান করায় সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা হচ্ছে। এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ের জামাতা ফাহাম আব্দুস সালাম বলেছেন, ডা. জাহেদের অগণিত ভিডিওর নিচে হয়তো একই কমেন্ট ২ লাখ বার হয়েছে। জাহেদ তুমি বিএনপির দালাল। এখন উনি বিএনপি সরকারে ফর্মালি যোগ দিয়েছেন। এখনকার সেন্টিমেন্ট হলো— হায় আল্লাহ! এই জাহেদকেই এতদিন আমরা নিরপেক্ষ মনে করেছিলাম। অথচ সে ছিল গুপ্ত। কী সেই বিট্রেয়াল!

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৬টা ৫৬ মিনিটে ফেসবুকের এক পোস্টে এ জবাব দেন তিনি।

ফাহাম আরও বলেন, কম্পিটেন্স জিনিসটাকে ডিল করার জন্য আমাদের সমাজে কোনো প্রস্তুতি নেই। প্রবাসে যদি কোনো বাংলাদেশি অনেক উপরে ওঠে, সে সত্যিই গর্ব অনুভব করে— তার জন্য দোয়া করে। কিন্তু নিজের দেশে যদি ‘ওয়ান অব আস’ কেউ অনেক বিখ্যাত হয় বা উপরে ওঠে— সে ‘বিট্রেড’ ফিল করে, ‘ভায়োলেটেড’ ফিল করে। এই ফিলিংটা একদম ভিসেরাল। আমাদের নিজেদের ভেতরের কারও কম্পিটেন্সকে কীভাবে মূল্যায়িত করব— এ সম্বন্ধে আসলে সমাজে ‘হিংসা’ বাদে কোনো কনসেনসাস নেই।

এই অ্যাক্টিভিস্ট বলেন, সফল ও বিখ্যাত হওয়ার আগেই প্রমাণিত হয়ে থাকতে হবে যে আপনি ‘ওয়ান অফ আস’ না। তা না হলে আপনার খবর আছে। তিনি আরও বলেন, আমি জানি আপনি মনে করেন যে এই ফেনোমেনন কী— সেটা আপনি জানেন। সম্ভবত না। বাংলার দেশে হিংসার ব্যাপ্তি কতটা— আপনি নিজে বিখ্যাত/সফল না হলে কোনোদিনও বুঝতে পারবেন না। মির্জা ফখরুলের এই জামাতা বলেন, উপার্জনকে ব্লাড মানি মনে করার এমন সদাপ্রস্তুতি পৃথিবীতে আর কোথাও আছে কি না— আমি জানি না। আপনার সারা জীবনের পার্সোনাল রিলেশনশিপ ও অর্জনকে জলাঞ্জলি দিয়ে ওপরে উঠতে হবে।

এ সময় ভাত ও হিংসা— এই দুটো ড্রাইভ দিয়ে আপনি অন্তত আমাদের ৯০% কর্মকাণ্ডকে ব্যাখ্যা করতে পারবেন বলেও মন্তব্য করেন তিনি।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১০

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১১

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১২

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৩

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৪

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৫

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৭

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

১৮

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

১৯

ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি কার্যকর হবে: ট্রাম্প

২০
X