বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১২ পিএম
অনলাইন সংস্করণ

সন্ত্রাস-চাঁদাবাজ-মাদক নিমূর্লে কোনো আপোস নয় : এমপি কামাল

আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির লক্ষ্যে পুলিশ প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন। ছবি : কালবেলা
আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির লক্ষ্যে পুলিশ প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন। ছবি : কালবেলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন বলেছেন, ‘সন্ত্রাস-চাঁদাবাজ-মাদক নির্মূলে কোনো আপোষ নয়। জনগণের জানমাল রক্ষায় আইনের সর্বোচ্চ প্রয়োগ নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে কোনো ছাড় নয়।’

সোমবার (২৩ ফেব্রুয়ারি) আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির লক্ষ্যে পুলিশ প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

চাঁদা না দেওয়ার কারণে যাত্রাবাড়ীতে লেগুনাচালক নুরে আলম খাইরুলকে পিটিয়ে হত্যার ঘটনার ক্ষোভ প্রকাশ করে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে উপস্থিত পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দিয়ে তিনি বলেন, ঢাকা-৫ সংসদীয় এলাকাকে শান্তির নীড় হিসেবে গড়ে তুলতে যা যা করণীয় তা করতে হবে।

কামাল হোসেন বলেন, ঢাকা-৫ সংসদীয় এলাকায় ভোটার ছাড়াও অনেক মানুষ বসবাস করেন। কে আমাকে ভোট দিয়েছে বা কে আমাকে দেয় নাই, কে এই এলাকার ভোটার আর কে এই এলাকার ভোটার না এটা বিবেচ্য বিষয় নয়। এখানে যারা বসবাস করে নাগরিক হিসেবে প্রত্যেকের সুরক্ষা দেওয়া, তাদেরকে আইনী সাপোর্ট দেওয়া, তাদের জান মালের নিরাপত্তা দেওয়া, তাদের সম্মান মর্যাদা রক্ষা করা জনপ্রতিনিধি হিসেবে আমার দায়িত্ব। নির্বাচিত হওয়ার পর আমি কোনো নির্দিষ্ট দলের নয়, আমি ঢাকা-৫ সংসদীয় এলাকার প্রতিটি মানুষের।

তিনি আরও বলেন, আমরা জনগণকে যেই কমিটমেন্ট দিয়ে এসেছি সে কমিটমেন্ট থেকে এক বিন্দুও নড়ব না। আমার জীবনের উপর যদি হুমকি আসে আমি পরোয়া করি না। আমার জীবনের নিরাপত্তা দেবেন একমাত্র আল্লাহ সুবহানুতায়ালা। আমি সাড়ে ১৫ বছরে ৯ বার অ্যারেস্ট হয়েছি, আমি কতবার রিমান্ডে এসেছি আমার মনে নাই, আমি প্রায় তিন বছরের মত জেল খেটেছি। আমার নামে বা আমার দলের নামে বা অন্য কোন দলের নামে যিনি বা যারা কোন অপরাধ করবে তার কোনো ছাড় নেই।

কোনো অপরাধীর জন্য দলের পরিচয় না নিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে তিনি পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়ে বলেন, আইন তার নিজস্ব গতিতে চলবে, সবার জন্য আইন সমান। ব্যক্তি বা দলের পরিচয় নয় অপরাধ করলে আইনের আওতায় আসতেই হবে।

ওয়ারী জোনের ডিসি অফিসে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- ডিসি মল্লিক আহসান উদ্দিন সামি, এডিসি মো. মাসুদ রানা, যাত্রাবাড়ী থানা ওসি মো. রাজু, ডেমরা থানা ওসি তাইফুর রহমান মির্জা, কদমতলী থানা ওসি মো. আশরাফ, বাংলাদেশ জামায়াতে ইসলামী যাত্রাবাড়ী জোন সহকারী পরিচালক শাহজাহান খান, ডেমরা জোনের সহকারী পরিচালক মোহাম্মদ আলী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি মো. দেলোয়ার হোসেন, জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগরী দক্ষিণের যুগ্ম আহ্বায়ক এস এম শাহরিয়ার, আমার বাংলাদেশ পার্টির সমন্বয়ক লুতফর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের মজলিশে শূরা সদস্য অ্যাডভোকেট এ কে আজাদ, মিজানুর রহমান মালেক, মির্জা হেলাল, রাসেল মাহমুদ, মো. তমিজ উদ্দিন সোহরাওয়ার্দি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জুবায়ের আল মাহমুদ, আব্দুর রহমান প্রমুখ।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X