বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৪ পিএম
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

নিষিদ্ধ আ.লীগের কার্যালয় খোলায় জামায়াতের গভীর উদ্বেগ

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কার্যালয় পুনরায় খুলে দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এছাড়া এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানানো হয়।

বিবৃতিতে তিনি বলেন, রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয় খুলে দেওয়া হচ্ছে, যা গণতন্ত্র ও আইনের শাসনের জন্য অশনিসংকেত।

তিনি অভিযোগ করেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর দমন-পীড়নের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় এ ধরনের পদক্ষেপ জনমনে প্রশ্ন তৈরি করছে। তার দাবি, এসব কার্যালয়ে বসে পুনরায় দেশবিরোধী কর্মকাণ্ড পরিচালনার আশঙ্কা রয়েছে।

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, সরকার যদি নিষিদ্ধ ঘোষণার সিদ্ধান্ত কার্যকরভাবে বাস্তবায়ন করতে ব্যর্থ হয়, তবে তা আইনের প্রতি অবজ্ঞার শামিল হবে। তিনি অবিলম্বে বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

বিবৃতিতে আরও বলা হয়, গণহত্যা ও সহিংসতার অভিযোগে গ্রেপ্তার ব্যক্তিদের বিচার নিশ্চিত না করে তাদের সাংগঠনিক কার্যক্রমে সুযোগ দেওয়ার যে কোনো প্রচেষ্টা জাতির প্রত্যাশার পরিপন্থী।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে গোলাম পরওয়ার বলেন, নিষিদ্ধ ঘোষিত দলের কার্যালয় খোলার ঘটনায় প্রশাসনিক সংশ্লিষ্টতা আছে কি না তা খতিয়ে দেখতে হবে এবং প্রয়োজনে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনতে হবে। অন্যথায় ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ কর্মসূচি দেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X