কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১২ পিএম
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০০ পিএম
অনলাইন সংস্করণ

আইভী-বদিসহ জুলাই গণহত্যার আসামিদের জামিন, তীব্র প্রতিক্রিয়া জামায়াতের

সেলিনা হায়াৎ আইভী ও আওয়ামী লীগের সাবেক এমপি আব্দুর রহমান বদি | ছবি : সংগৃহীত
সেলিনা হায়াৎ আইভী ও আওয়ামী লীগের সাবেক এমপি আব্দুর রহমান বদি | ছবি : সংগৃহীত

আইভী-বদিসহ জুলাই গণহত্যার ঘটনায় অভিযুক্তদের জামিনে মুক্তির ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, গণহত্যার অভিযোগে গ্রেপ্তার ব্যক্তিদের একের পর এক জামিনে মুক্তি বিচারপ্রক্রিয়া ও জনআকাঙ্ক্ষা পরিপন্থী।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানানো হয়।

বিবৃতিতে তিনি বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর দমন-পীড়নের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিচার নিশ্চিত না করে তাদের জামিন দেওয়া উদ্বেগজনক।

গোলাম পরওয়ার উল্লেখ করেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন। একই দিনে আওয়ামী লীগের সাবেক এমপি আব্দুর রহমান বদিকেও জামিন দেওয়া হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে একই ধরনের মামলার আসামিদের জামিনে মুক্তি দেওয়া হচ্ছে বলেও তিনি দাবি করেন।

তিনি বলেন, গণহত্যা ও সহিংসতার অভিযোগে গ্রেপ্তার ব্যক্তিদের জামিনে মুক্তি দেওয়া হলে তারা প্রভাব খাটিয়ে সাক্ষ্য-প্রমাণ নষ্ট করতে পারে এবং পুনরায় সহিংস কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। এতে বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, আলোচিত মামলাগুলোর স্বচ্ছ ও দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে গুরুতর অভিযোগে অভিযুক্তদের জামিন পুনর্বিবেচনার উদ্যোগ নেওয়ার দাবি জানান তিনি।

বিবৃতিতে আরও বলা হয়, জনমতের প্রতি শ্রদ্ধা রেখে আইন ও সংবিধানসম্মত প্রক্রিয়ায় বিচার সম্পন্ন করা না হলে দেশে অস্থিতিশীলতা বাড়তে পারে। দলটি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘জনা নায়াগান’ দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

১০

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

১১

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

১২

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

১৩

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

১৪

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

১৫

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

১৬

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

১৭

তেল সংকটের গুজব, ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড়

১৮

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা

১৯

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ‘সোলজারফিশ’

২০
X