বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ১০:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর কার্যক্রম প্রচারণায় আরও সক্রিয় হবে বিএনপির মিডিয়া সেল

বিএনপির মিডিয়া সেলের অফিসে মিডিয়া সেলের বৈঠক। ছবি: সংগৃহীত
বিএনপির মিডিয়া সেলের অফিসে মিডিয়া সেলের বৈঠক। ছবি: সংগৃহীত

দেশ গঠনে প্রধানমন্ত্রীর কার্যক্রম প্রচারণায় আরও সক্রিয় হবে বিএনপির মিডিয়া সেল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর রোববার (৮ মার্চ) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির মিডিয়া সেলের অফিসে মিডিয়া সেল আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলপূর্ব এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে।

বৈঠকে সরকারের বিভিন্ন কার্যক্রম কীভাবে প্রচার করা যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে সেলের সদস্যরা জানান।

জানা যায়, বৈঠকে দেশের রাজনীতি, অর্থনীতি ও সামাজিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়; বিশেষ করে বিপুল ভোটে নির্বাচিত বিএনপি সরকারের নেওয়া পদক্ষেপসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মিডিয়া সেলের সদস্যরা প্রত্যাশা ব্যক্ত করে বলেন, সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ দেশের কল্যাণ বয়ে আনবে।

তারা অভিমত ব্যক্ত করে বলেন, প্রধানমন্ত্রীর সাফল্যের সঙ্গে বাংলাদেশের ভাগ্য জড়িত হয়ে আছে। তাছাড়া সব কিছুর ওপরে দেশের স্বার্থ। তাই মতামতের ভিত্তিতে ঐক্যবদ্ধভাবে সব কাজ করার সিদ্ধান্ত গৃহীত হয় বৈঠকে।

বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলের সভাপতিত্বে এবং সদস্য সচিব ও পানি সম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানির সঞ্চালনায় বৈঠকে উপস্থিত ছিলেন- মিডিয়া সেলের সদস্য শাম্মী আখতার, অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, দৈনিক সময়ের আলো পত্রিকার উপদেষ্টা সম্পাদক শায়রুল কবির খান, বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী, কৃষক দলের যুগ্ম সম্পাদক মাহমুদা হাবিবা, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল।

এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন প্রতিমন্ত্রী মর্যাদার ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ, ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. আবদুল্লাহ আল-মামুন।

বৈঠক শেষে বিএনপির মিডিয়া সেলের সাবেক সদস্য সিনিয়র সাংবাদিক প্রয়াত আলী মামুদ এবং ডিজিটাল বিভাগের সাবেক প্রধান প্রয়াত মাহবুব মানিকের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ের মৃত্যুর ১২ বছর পর পিতৃপরিচয় পেল সন্তান

হঠাৎ কেন রক্তচাপ মাপার ছবি পোস্ট করলেন মার্টিনেজ?

অনার্স পর্যন্ত মেয়েদের বেতন ফ্রি করার পরিকল্পনা প্রধানমন্ত্রীর

আবারও অভিনয়ে ফিরতে চান ডিজে সুমী

এবারের বিশ্বকাপে গোলের বন্যা, বাড়ছে কার্ডের ঝড়ও

বৃহস্পতিবার টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না এক জেলায়

রাস্তায় পড়েছিল বিদ্যুতের তার, সরাতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর

যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ও দামি ড্রোন ভূপাতিত করল ইরান

সংসদে তথ্যমন্ত্রী / গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামে ১৩৭ ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট চিহ্নিত

মেসির দিকে কেন তেড়ে গিয়েছিলেন মিশরের গোলকিপিং কোচ

১০

সরকারি স্কুলের এক কোটি ২০ লাখ শিক্ষার্থীকে সুখবর দিলেন প্রধানমন্ত্রী

১১

মিশর কোচের হাতের ‘এক্স’ আকৃতি কীসের ইঙ্গিত?

১২

দল-মতের ঊর্ধ্বে উঠে সবার আগে বাংলাদেশকে প্রাধান্য দিতে হবে: ডা. জাহেদ উর রহমান

১৩

ইরান ইস্যুতে স্পেনের সঙ্গে বাণিজ্য বন্ধের হুমকি দিলেন ট্রাম্প

১৪

মাওলানা আহমদ আবদুল কাইয়ূম / সংসদ ভবনে আমেরিকার স্বাধীনতা দিবস উদযাপন দেশের বিরুদ্ধে গভীর চক্রান্ত

১৫

স্টেশন পরিষ্কার করে জমানো টাকা নিতেই হামলা, কেড়ে নিল প্রাণ

১৬

আর্জেন্টিনা-মিশর ম্যাচ ঘিরে শিক্ষার্থীকে মারধর

১৭

ছেলেকে নিয়ে একসঙ্গে বিষপান, মায়ের মৃত্যু

১৮

উগ্রবাদী সন্দেহে দুই সদস্য ফের রিমান্ডে, চারজন কারাগারে

১৯

ইতিহাসে প্রথমবার সিনেমার নায়িকা এআই অভিনেত্রী

২০
X