কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ০৫:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

আপাতত বিদ্যুতের দাম বাড়াচ্ছে না : জ্বালানিমন্ত্রী

বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি : ভিডিও থেকে নেওয়া
বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি : ভিডিও থেকে নেওয়া

সরকার আপাতত বিদ্যুতের দাম বাড়াচ্ছে না বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। এছাড়া দুইটি জ্বালানি তেলবাহী জাহাজ নোঙরের ফলে দেশে মজুত বেড়েছে বলেও জানান মন্ত্রী। তবে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল কিনতে হবে বলে জানান তিনি।

রোববার (৮ মার্চ) দুপুর জাতীয় প্রেস ক্লাবের এক অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী। উত্তরাঞ্চল ছাত্র ফোরামের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জ্বালানিমন্ত্রী বলেন, ‘অলরেডি আজকে সকাল ১১টায় একটা জাহাজ নোঙর নিয়েছে এবং আরেকটা নেওয়ার কথা। এই দুই জাহাজের তেল ডেলিভারি করার পর মজুত আরও বাড়বে। কিন্তু এর অর্থ এই নয়, আমরা যাচ্ছেতাই খরচ করব।’

যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত রেশনিং পদ্ধতিতে চালিয়ে নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, ‘এই যুদ্ধ কতদিন চলবে আমরা জানি না। আমরা মজুত সাশ্রয় করে ব্যবহার করার জন্য জনগণের কাছে আহ্বান জানিয়েছি এবং রেশনিং শুরু করেছি।’

তিনি বলেন, ‘একবারে খেয়ে শেষ করার চাইতে, চলার মতো ব্যবস্থা করে যদি আমরা চলি; তাহলে দীর্ঘদিন চলতে পারব। সেজন্য গতকালও বলেছি, তেল মজুদ আছে কিন্তু রেশনিং করে চলতে হবে। যেসব জাহাজ আটকে গেছে, যেসব জাহাজ মাঝ সমুদ্রে আছে; সেগুলো আসতে আসতে যেন মজুতে যেন হাত না পড়ে।’

জনগণকে দাম বাড়ার ভয়ে তেল মজুদ না করার আহ্বান জানিয়ে জ্বালানিমন্ত্রী বলেন, ‘এটা ঠিক হবে না। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের কর্মীদের কাছে অনুরোধ থাকবে— তোমরা ভালোভাবে প্রচার করো তেলের অভাব নাই, কিন্তু রেশনিংটা চালু রাখতে হবে। আমরা জানি না যুদ্ধ কবে বন্ধ হবে; এটা মানুষকে বলতে হবে।’ বিদ্যুতের দাম বাড়ানো প্রসঙ্গে তিনি বলেন, ‘বিরোধীরা মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে, যুদ্ধের কারণে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বাড়িয়ে দেব। আমি আশ্বস্ত করেছি, আপাতত আমরা (সরকার) বিদ্যুতের দাম বাড়াচ্ছি না।’

একইসঙ্গে জ্বালানি তেল যেন চোরচালান বা কালোবাজারে না যায় সেজন্য দলের নেতাকর্মীদের আহ্বান জানান ইকবাল হাসান মাহমুদ টুকু।

বিগত সরকারের আমলে দেশের অর্থনীতির দুরাবস্থা ও বিদ্যুৎখাতের ভঙ্গুর অবস্থা তুলে ধরে মন্ত্রী বলেন, ‘একটা ভঙ্গুর ও দেনাগ্রস্ত সিস্টেমকে আমরা পেয়েছি। ৭৬ হাজার কোটি টাকা বকেয়া। সেই সিস্টেমকে আমরা ইনশাআল্লাহ এখনো ভালো রেখেছি।’

ভবিষ্যতেও বিদ্যুৎখাত ভালো থাকবে জানিয়ে তিনি বলেন, ‘এসব করার জন্য আমাদের সরকারের দায়িত্ব দেওয়া হয়েছে। আমাদের যারা ভোট দিয়েছে, তাদের কাছে আমাদের আবেদন থাকবে, তাদের সহযোগিতা দরকার। জনগণের সহযোগিতা না থাকলে সরকার ভালোভাবে পরিচালনা করতে পারে না ‘

এছাড়া রমজানে ইফতার, তারাবিহ ও সেহেরির সময়ে যেন লোডশেডিং না হয় সেজন্য বিশেষ নির্দেশনায় সফলতার কথাও উল্লেখ করেন মন্ত্রী।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান, সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমানসহ উত্তরাঞ্চলে ছাত্র ফোরামের নেতারা বক্তব্য রাখেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিল সরকার

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১০

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

১১

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

১২

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

১৩

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

১৪

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

১৫

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

১৬

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

১৭

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

১৮

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১৯

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

২০
X