কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ০৬:২৯ এএম
আপডেট : ১১ মার্চ ২০২৬, ১২:০১ পিএম
অনলাইন সংস্করণ

শান্তি ও সমৃদ্ধির বাংলাদেশ গড়তে চায় সরকার : ক্রীড়া প্রতিমন্ত্রী

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, ‘আমরা শান্তি ও সমৃদ্ধির বাংলাদেশ গড়তে চাই। যেখানে প্রতিটি নাগরিকের অধিকার নিশ্চিত হবে। সমাজ ও রাষ্ট্রে কোনো বৈষম্য থাকবে না।’

মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে রাজধানীর মিরপুর পল্লবীর ২নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে ইফতার ও দোয়া মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পবিত্র মাহে রমজান উপলক্ষে মিরপুরের ২ ও ৯১নং ওয়ার্ড বিএনপি পরিবারের উদ্যোগে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

আমিনুল হক বলেন, ‘পবিত্র রমজান মাস আমাদের ধৈর্য ও ত্যাগের শিক্ষা দেয়। এই ইফতার মাহফিলের মাধ্যমে আমাদের শপথ নিতে হবে দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধ থাকার। দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা এবং সাধারণ মানুষের কল্যাণে বিএনপি সর্বদা রাজপথে ছিল, আছে এবং থাকবে।’

তিনি আরও বলেন, ‘দেশ ও জাতির এই ক্রান্তিলগ্নে আমরা মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, তিনি যেন বাংলাদেশকে সকল প্রকার সংকট থেকে মুক্তি দেন।’

ইফতার মাহফিলের সার্বিক আয়োজনে ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী এবং জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মীর ইমরান হোসেন মিথুন। তিনি বলেন, ‘২নং ওয়ার্ড বিএনপি পরিবার সবসময় সাধারণ মানুষের পাশে আছে এবং আগামীতেও থাকবে। আমরা আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের দিক-নির্দেশনায় মিরপুরের সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।’

ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১০

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

১১

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১২

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

১৩

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

১৪

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

১৫

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

১৬

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

১৭

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

১৮

আজকের নামাজের সময়সূচি

১৯

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

২০
X