কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ১২:১৫ এএম
অনলাইন সংস্করণ

শাহবাগে তোপের মুখে আসিফ মাহমুদ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজধানীর শাহবাগে তোপের মুখে পড়েন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে রাজধানীতে ঈদুল ফিতরের কর্মসূচি ঘোষণা-সংক্রান্ত এক সংবাদ সম্মেলন শেষে এক যুবক আসিফ মাহমুদের কাছে বন্যার ত্রাণের টাকার হিসাব দাবি করলে এই পরিস্থিতির সৃষ্টি হয়।

এদিকে, ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, সংবাদ সম্মেলন শেষ করে আসিফ মাহমুদ যখন সভাস্থল ত্যাগ করছিলেন, তখন এক ব্যক্তি সামনে এগিয়ে এসে বন্যার ফান্ডের টাকার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন। ওই ব্যক্তি সরাসরি জানতে চান, বন্যার সময় যে অর্থ সংগ্রহ করা হয়েছিল, সেই টাকার হিসাব কি এখন পাওয়া যাবে? ওই টাকাগুলো এখন কোথায়?

আকস্মিক এই প্রশ্নে সেখানে উপস্থিত এনসিপি নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং দু-পক্ষের মধ্যে ব্যাপক হট্টগোল শুরু হয়। তবে ভিডিওতে এই প্রশ্নের কোনো উত্তর দিতে দেখা যায়নি আসিফ মাহমুদকে।

ঘটনাস্থলে উত্তেজিত ওই ব্যক্তি সাংবাদিকদের কাছে নিজেকে ‘জুলাই অভ্যুত্থানের যোদ্ধা’ হিসেবে পরিচয় দেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বন্যার আমানত হিসেবে দেওয়া টাকা কোথায় গেল, তা জানার অধিকার কি আমার নেই? উনি কোটি টাকার গাড়িতে চড়েন, এই অর্থের উৎস কী?

একই সঙ্গে জুলাই বিপ্লবের যোদ্ধাদের অবহেলা করার অভিযোগও তুলেন তিনি।

কালবেলা/নূর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

ব্রিটেনের স্বার্থে প্রয়োজনে ট্রাম্পের বিরুদ্ধেও অবস্থান নেব: অ্যান্ডি বার্নহ্যাম

হরমুজ প্রণালির নৌচলাচল নিয়ে ওমানের সঙ্গে আলোচনায় অগ্রগতি

ইরান অবরোধ ভাঙার অভিযোগে তেলবাহী জাহাজ অচল করল মার্কিন বাহিনী

হজের প্রাথমিক নিবন্ধন শুরু ২৭ জুলাই, যেতে পারবে না যারা

সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা

ভাটারার গ্যাস বিস্ফোরণ / স্বামী-ভাগ্নির পর না ফেরার দেশে ফাহিমাও

সিরিয়ায় বাস দুর্ঘটনা, হতাহতদের হেলিকপ্টারে করে হাসপাতালে প্রেরণ

জুলাই হত্যা মামলা / ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে আজ সাক্ষ্য দেবেন সাংবাদিক আশরাফ কায়সার

প্রশাসনের সঙ্গে বৈঠকের পর খুলল তালা, ক্লাস-পরীক্ষা বর্জন অব্যাহত

১০

এইচএসসির রসায়ন প্রশ্নে ভুল ছিল কি না জানাল শিক্ষা বোর্ড

১১

সেনা সদস্যদের পদোন্নতিতে রাজনৈতিক প্রভাবের ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

১২

আরএসএফকে ছাড় দেবে না সুদানের বাহিনী, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা

১৩

কিডনি রোগে আক্রান্ত কিশোরের কাঁধে পাঁচজনের সংসার

১৪

আগামী ৩ দিন বৃষ্টি নিয়ে যে পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর

১৫

ফটিকছড়িতে চলছে ৪৮ ঘণ্টার হরতাল

১৬

চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

১৭

৩০ হাজার উত্তর কোরিয়ার সেনা মোতায়েন করতে চায় রাশিয়া, দাবি জেলেনস্কির

১৮

কক্সবাজারে ক্রসফায়ার / একরামুল হত্যায় হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন

১৯

বার্লিনে সমকামীদের উৎসবে গাড়ি হামলা, হতাহত ১৭ 

২০
X