বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ০৫:৫৫ পিএম
আপডেট : ১৭ মার্চ ২০২৬, ০৬:৪৯ পিএম
অনলাইন সংস্করণ
জুলাই সনদ-গণভোট

জনগণের রায় সম্মানিত রাখার আহ্বান বদিউল আলমের

রাজধানীর মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে এক সংবাদ সম্মেলনে সুজনের প্রধান নির্বাহী ড. বদিউল আলম মজুমদার | ছবি : সংগৃহীত
রাজধানীর মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে এক সংবাদ সম্মেলনে সুজনের প্রধান নির্বাহী ড. বদিউল আলম মজুমদার | ছবি : সংগৃহীত

জুলাই সনদ ও গণভোটে জনগণের রায় সম্মানিত সম্মানিত রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সুজনের প্রধান নির্বাহী ড. বদিউল আলম মজুমদার।

মঙ্গলবার (১৭ মার্চ) রাজধানীর মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

বদিউল আলম মজুমদার বলেন, জুলাই জাতীয় সনদ ও গণভোটের মাধ্যমে পাশ হওয়া ৪৮টি বিষয় চূড়ান্তভাবে কার্যকর হবে। তিনি আশা প্রকাশ করেন, সরকার ও বিরোধী দল আলাপ-আলোচনার মাধ্যমে জনগণের রায়কে সমুন্নত রাখবে এবং অতীতের ভুল পুনরাবৃত্তি হবে না।

ড. বদিউল আলম আরও বলেন, ঐকমত্য কমিশনে বিএনপির প্রতিনিধিরা গণভোটের রায় মানার বিষয়ে নিশ্চিত ছিলেন। সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় জনগণের রায়কে অক্ষুণ্ণ রাখা অগ্রাধিকারের বিষয় হতে হবে।

তিনি আরও বলেন, সংবিধান সংস্কার পরিষদ এখনও গঠিত হয়নি। তবে জনগণের রায়কে সম্মান দিয়ে সংশ্লিষ্ট প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

গণভোটের ফলাফলের ভবিষ্যৎ কী এমন প্রশ্নের জবাবে বদিউল আলম মজুমদার বলেন, এটা আমাদের দেখার বিষয়। আমরা যখন ঐকমত্য কমিশনে ছিলাম বিএনপির পক্ষ থেকে যারা সেখানে প্রতিনিধিত্ব করেছিল তারা যে বক্তব্য দিয়েছে তারা কিন্তু গণভোটের রায় মানার কথা বলেছিল।

আইনজীবী ড. শরীফ ভুঁইয়া বলেন, সুপ্রিম কোর্টের পূর্বের ত্রুটি সংশোধন হয়েছে এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দেশের গণতন্ত্রের জন্য অপরিহার্য। জুলাই সনদ কার্যকর হলে ব্যবস্থা আরও কার্যকর হবে এবং সংসদ বাধা দিতে পারবে না।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X