কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ মার্চ ২০২৬, ০১:১৮ পিএম
অনলাইন সংস্করণ

ঈদের নামাজ শেষে পল্লবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের শুভেচ্ছা বিনিময়

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে রাজধানীর পল্লবী ও রূপনগর এলাকার সর্বসাধারণের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

শনিবার (২১ মার্চ) সকালে রাজধানীর পল্লবীর বাইতুস সুজুদ জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে তিনি মুসল্লি ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় আমিনুল হক দেশবাসীসহ তার নির্বাচনী এলাকার সাধারণ মানুষকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান। তিনি বলেন, এই পবিত্র ঈদের দিনে সবাই যেন একে অপরের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতে পারে এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করে।

আমিনুল হক বলেন, একটি সুশৃঙ্খল পরিবেশ বজায় রেখে আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। দেশের উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় সাধারণ মানুষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, আগামীর রাজনীতিতে সুস্থ ধারার পরিবেশ গড়ে তোলার মাধ্যমে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির বিকল্প নেই বলেও মন্তব্য করেন আমিনুল হক।

কালবেলা/এসআই/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১০

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

১১

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১২

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১৩

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১৪

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১৫

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১৬

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৭

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১৮

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৯

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

২০
X