কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ০২:৩৬ পিএম
আপডেট : ২৪ মার্চ ২০২৬, ০২:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

মির্জা আব্বাসের স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানাল বিএনপি

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।

সোমবার (২৩ মার্চ) সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং মির্জা আব্বাসের একান্ত সহকারী সচিব মিজানুর রহমান সোহেল এ খবর নিশ্চিত করেছেন। বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে এ তথ্য জানানো হয়।

হাসপাতালের চিকিৎসকদের বরাতে ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, শারীরিক বিভিন্ন প্যারামিটার এখন ইতিবাচক দিকে যাচ্ছে। ব্রেইনের জটিলতা হওয়ায় পুরোপুরি সুস্থ হতে কিছুটা সময় লাগবে। তবে অবস্থা এখন উন্নতির দিকে।

উল্লেখ্য, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত ১৫ মার্চ ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়া হয়। বর্তমানে সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে।

সিঙ্গাপুরে অবস্থানরত মির্জা আব্বাসের একান্ত সহকারী সচিব মিজানুর রহমান সোহেল সোমবার সকালে জানান, চিকিৎসকরা তাকে আজ সকালে বেড থেকে চেয়ারে বসিয়েছেন, যা স্বাস্থ্যের উল্লেখযোগ্য অগ্রগতির লক্ষণ। তিনি এখন অল্প অল্প কথা বলতে পারছেন। হাসপাতালে মির্জা আব্বাসের পাশে সার্বক্ষণিক রয়েছেন তার সহধর্মিণী আফরোজা আব্বাস এবং ছেলে ইয়াসীর আব্বাস।

পরিবার ও স্বজনদের পক্ষ থেকে তার দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।

কালবেলা/এএসএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে হত্যা ও ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন

নতুন টেস্ট ও ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করল আফগানিস্তান

জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে ছাত্রদল: ডিএনসিসি প্রশাসক

বিয়ের আশ্বাসে বিধবাকে ধর্ষণের অভিযোগ, আদালতে মামলা

জুলাই অভ্যুত্থানের দুই বছরেও পূরণ হয়নি শ্রমিকের প্রত্যাশা: সাইফুল হক

অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ, হুমকির মুখে দেখার হাওরের বিস্তীর্ণ ফসলাদি

ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই: মির্জা ফখরুল

ভারী বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি, ফের দেশে বন্যার শঙ্কা

গণভোটের বিরুদ্ধে গিয়ে সংবিধান বাস্তবায়ন করছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুদ্ধে নিহত মার্কিন সেনাদের মরদেহ গ্রহণ সবচেয়ে কঠিন কাজ: ট্রাম্প

১০

জনপ্রতিনিধিরা জনগণের কল্যাণে কাজ করবে, লুটপাট করা তাদের দ্বায়িত্ব না: খোকন

১১

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরুদ্ধে নয়, দাবি ট্রাম্পের

১২

‘যতবার হরমুজের জাহাজে হামলা ততবার ইরানের বেসামরিক স্থাপনা ধ্বংস করা হবে’

১৩

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

১৪

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

১৫

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

১৬

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

১৭

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

১৮

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

১৯

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

২০
X