কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ১০:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

কারা রাজাকার ছিল, তা বলে কাউকে কষ্ট দিতে চাই না : জয়নুল আবদীন

জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে কথা বলছেন সরকারি দলের সংসদ সদস্য জয়নুল আবদীন ফারুক | ছবি : সংগৃহীত
জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে কথা বলছেন সরকারি দলের সংসদ সদস্য জয়নুল আবদীন ফারুক | ছবি : সংগৃহীত

সরকারি দলের সংসদ সদস্য জয়নুল আবদীন ফারুক বলেছেন, বিজয় দিবসের আগে কারা শান্তিবাহিনীর সদস্য ছিল, কারা রাজাকার ছিল বা কারা বুদ্ধিজীবী হত্যায় জড়িত ছিল- এসব বিষয় উল্লেখ করে তিনি কারও মনে কষ্ট দিতে চান না।

রোববার (৫ এপ্রিল) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এসব কথা বলেন তিনি।

জয়নুল আবদীন ফারুক বলেন, আমি শুধু মনে করিয়ে দিতে চাই, জুলাই-আগস্ট আমাদের মাথার মণি। যারা এ আন্দোলন-সংগ্রাম করেছে, তাদের পাশাপাশি আমাদেরও আত্মত্যাগ আছে। তাই আমাদের বিভ্রান্ত করবেন না।

তিনি বলেন, আমাদের সংসদ নেতা (প্রধানমন্ত্রী তারেক রহমান) শপথের আগে বলেছিলেন, এই সংসদে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কিছু পরিকল্পনা রয়েছে। তাই যারা এখন জুলাই সনদ নিয়ে জনগণকে বিভ্রান্ত করতে চান, তাদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকা উচিত।

তিনি আরও বলেন, জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া। এই দল স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছে। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন হয়েছে, তিনি কারাবরণও করেছেন। দলের বর্তমান নেতৃত্ব দীর্ঘ সময় বিদেশে থেকেও দেশের প্রতি অঙ্গীকার ধরে রেখেছে।

বিরোধী দলের সমালোচনা করে জয়নুল আবদীন ফারুক বলেন, সংসদ নির্বাচনের আগে এক ধরনের বক্তব্য দিয়ে পরে ভিন্ন কথা বলা উচিত নয়। আমরা এমন সংসদও দেখেছি, যেখানে বিনা ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছে।

সরকারি দলের এ সংসদ সদস্য বলেন, বিজয় দিবসের আগে কারা রাজাকার ছিল বা কারা বুদ্ধিজীবী হত্যায় জড়িত ছিল- এসব পুরোনো বিষয় টেনে কাউকে কষ্ট দিতে চাই না। তবে জুলাই-আগস্টের চেতনা আমাদের কাছে সর্বোচ্চ সম্মানের। এই সংগ্রামে যারা ছিলেন, তাদের পাশাপাশি আমাদের অবদানকেও খাটো করে দেখার সুযোগ নেই।

তিনি আরও বলেন, আমরা চাই সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে। তাই বিভ্রান্তি নয়, ঐক্যই হওয়া উচিত প্রধান লক্ষ্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

১০

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

১১

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১২

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

১৩

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

১৪

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৫

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

১৬

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

১৭

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

১৮

নৈতিক স্খলন প্রমাণিত / জামায়াত এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার

১৯

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

২০
X