কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

হাম প্রতিরোধে শিশু হাসপাতালে জিয়াউর রহমান ফাউন্ডেশনের লিফলেট বিতরণ

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে হামের সংক্রমণ রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)।

শনিবার (১৮ এপ্রিল) বিকেল ৩টায় হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। তিনি বলেন, শিশুদের সুরক্ষায় হাম প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। জিয়াউর রহমান ফাউন্ডেশন সবসময়ই সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা ও জনসচেতনতামূলক কাজে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

লিফলেট বিতরণকালে একাত্মতা পোষণ করে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. মাহবুবুল হক এবং উপ-পরিচালক ডা. মো. আজহারুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ডা. মো. আবুল কেনান, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ডা. পারভেজ রেজা কাঁকন, অনুষ্ঠানের কো-অর্ডিনেটর ছিলেন ড্যাব শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট শাখার সাধারণ সম্পাদক ডা. ফারুক আহমেদ, টিম লিডার ডা. ইমতিয়াজ উদ্দিন সাজিদ, অধ্যাপক ডা. গোলাম সারোয়ার বিদ্যুৎ, অধ্যাপক ডা. রুস্তম আলী মধু, ডা. এম এ কামাল, ডা. মশিউর রহমান রিপন, ডা. রেদোয়ান ফেরদৌস, ডা. আসিফ হান্নান, ডা. রাকিবুজ্জামান, ডা. হাসিব, ডা. সিদ্দিক, ডা. আল আমিন, ডা. মিজান, ডা. ফয়সাল, ডা. তারেক ও ডা. আবিদ উল্লাহসহ আরো অনেক চিকিৎসক। উপস্থিত চিকিৎসকরা হাসপাতালের বহির্বিভাগে আসা শিশুদের অভিভাবকদের হাতে হামের লক্ষণ ও করণীয় সম্বলিত লিফলেট তুলে দেন এবং নিয়মিত টিকাদানের পরামর্শ প্রদান করেন।

কালবেলা/এসআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'প্রযোজকের বিনিয়োগের নিরাপত্তাই চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে পারে'

বিশ্বকাপের পর সবচেয়ে বেশি দাম বাড়ল ভোজিনহার

‘বাংলাদেশ জাতি রাষ্ট্র নয়, সবাইকে বাঙালি বানাতে গেলে ভুল হবে’

নৌবাহিনীর ১৮তম প্রধান হিসেবে দায়িত্ব নিলেন খোন্দকার মিসবাহ উল আজীম

মধ্যপ্রাচ্য উত্তেজনায় ১০০ ডলার ছাড়াল অপরিশোধিত তেলের দাম

ঢালাই দেওয়ার পরই ধসে পড়ল ব্রিজের পাটাতন

যুক্তরাষ্ট্রের পর এবার ইরান সফরে ইরাকের প্রধানমন্ত্রী

আর্জেন্টিনা ও মেসিকে ফিফা সভাপতির বিশেষ বার্তা

ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতা কামনায় বিশেষ দোয়ার আয়োজন

বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপ / ফিফার বিরুদ্ধে অভিযোগ করবে নরওয়ে

১০

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

১১

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

১২

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

১৩

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

১৪

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

১৫

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

১৬

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

১৭

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

১৮

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

১৯

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

২০
X