কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ০১:২৭ পিএম
আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ০৫:৪১ পিএম
অনলাইন সংস্করণ
বেইজিংয়ে মির্জা ফখরুল

চীনের ‘ওয়ান চায়না পলিসি’র প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত বাংলাদেশের

চীনা কমিউনিস্ট পার্টির আয়োজিত নৈশভোজে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত
চীনা কমিউনিস্ট পার্টির আয়োজিত নৈশভোজে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত

চীনের ‘ওয়ান চায়না পলিসি’র প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির আয়োজিত এক নৈশভোজে তিনি এ অবস্থান তুলে ধরেন এবং দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।

গতকাল সোমবার (২০ এপ্রিল) বিএনপির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল চীনের ভাইস মিনিস্টার জিন ঝিনের আমন্ত্রণে চীনের রাজধানী বেইজিংয়ের একটি অভিজাত হোটেলে নৈশভোজে অংশ নেয়। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চীন ও বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কালের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শক্ত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের পক্ষ থেকে চীনের ‘ওয়ান চায়না পলিসি’র প্রতি সমর্থন অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ-চীন সম্পর্ক ভবিষ্যতে আরও উচ্চতায় পৌঁছাবে।

উল্লেখ্য, চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে সোমবার সকালে বেইজিং পৌঁছান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি গত ১৬ এপ্রিল থেকে সফররত বিএনপির ১৯ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে যুক্ত হন।

মঙ্গলবার (২১ এপ্রিল) স্থানীয় সময় বেলা ১১টায় তিনি আইডিসিপিসির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইজিংয়ের সঙ্গে আইডিসিপিসি ভবনে বৈঠক করবেন। একই দিন বিকেলে গ্রেট হলে চীনের ভাইস প্রেসিডেন্ট হ্যান জেং-এর সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।

প্রতিনিধি দলে আরও উপস্থিত আছেন- ইসমাইল জবিউল্লাহ, এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী এমপি, মোহাম্মদ শামসুজ্জামান দুদু, এস এম আসাদুজ্জামান রিপন, খায়রুল কবির খোকন এমপি, হাবিব উন-নবী খান সোহেল, নজমুল হক নান্নু, বেবী নাজনীন, আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, ড. মোহাম্মদ রফিকুল ইসলাম, মোস্তাফিজুর রহমান বাবুল এমপি, কামরুজ্জামান রতন এমপি, নীলুফার চৌধুরী মনি, সায়েদ আল নোমান এমপি, মনোয়ার হোসেন এমপি, সানজিদা ইসলাম, কামাল আনোয়ার আহমেদ, কৃষিবিদ ইউনুস আলী, মো. আমান উল্লাহ আমান এবং মীর সোলাইমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

কালবেলা/কেএইচআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড় চমকে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা

সাতক্ষীরায় স্বাস্থ্যমন্ত্রীর হাসপাতাল পরিদর্শন, দুই চিকিৎসক ও নিরাপত্তাকর্মীকে বরখাস্ত

নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা

ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ

রাষ্ট্রপতিকে আইনের আওতায় আনা যায় না, এটা ‘ভুল কনসেপ্ট’: আখতার হোসেন 

বাঁশ দিয়ে পিটিয়ে শ্রমিক হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

দাওয়াতুস সুন্নাহ ও দাওয়াতি কাফেলার উদ্যোগে কক্সবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প

৮০০ একর জমিতে চায়নিজ ইকোনমিক জোন, নতুন দিগন্তের অপেক্ষায় চট্টগ্রাম

‘ইসলামাবাদ সমঝোতা লঙ্ঘনের পর মার্কিন নিহত সেনার সংখ্যা ২০০ ছাড়িয়েছে’

স্থানীয় নির্বাচনেও কারচুপির চেষ্টা হলে প্রতিহত করা হবে: সেলিম উদ্দিন

১০

১০ লাখ টাকা ঘুষ দাবি, এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে মামলা

১১

শিক্ষার্থীদের আন্দোলন ঠেকানোর চেষ্টা করেনি সরকার: ভারতের অর্থমন্ত্রী

১২

খালে ডুবে প্রাণ গেল নবদম্পতির

১৩

বিএসইসির নতুন চেয়ারম্যানের সঙ্গে কর্মকর্তাদের মতবিনিময়

১৪

গ্যাস বিস্ফোরণে ঝরে গেল একই পরিবারের ৩ জনের প্রাণ

১৫

সাত মাসের কন্যাকে আছড়ে হত্যার অভিযোগ: বাবা ৩ দিনের রিমান্ডে

১৬

হারানো সিংহাসন ফিরে পেল ভারত

১৭

সুস্পষ্ট লঘুচাপ রূপ নিল নিম্নচাপে, ঝড়-বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য

১৮

কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরি ও গবেষণায় সরকারের প্রাধান্য: মাহ্দী আমিন

১৯

জোরপূর্বক স্কুল শিক্ষিকার জমি দখল, থানায় অভিযোগ

২০
X