কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ এএম
আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ০৮:০৫ এএম
অনলাইন সংস্করণ

এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিএনপি নেতা মিল্টনের খাবার পানি ও কলম বিতরণ

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

চট্টগ্রামের সন্দ্বীপে এসএসসি পরীক্ষার্থীদের সহযোগিতায় ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন।

মঙ্গলবার (২১ এপ্রিল) সন্দ্বীপ পৌরসভা ছাত্রদলের নেতাদের সহযোগিতায় কার্গিল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আসা পরীক্ষার্থীদের মাঝে সুপেয় বিশুদ্ধ পানীয় ও কলম বিতরণ করা হয়।

এ সময় পরীক্ষার্থীদের মাঝে স্বস্তি ও উৎসাহের পরিবেশ সৃষ্টি হয়। অনেক শিক্ষার্থী এ উদ্যোগকে সময়োপযোগী ও সহায়ক হিসেবে অভিহিত করে সন্তোষ প্রকাশ করে।

মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাদের সুন্দর ও স্বস্তিদায়ক পরিবেশে পরীক্ষা দেওয়ার সুযোগ নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। ছোট এই উদ্যোগ তাদের মুখে হাসি ফোটাতে পারলে সেটাই আমাদের সার্থকতা।

তিনি আরও বলেন, এসএসসি পরীক্ষার্থীরা যেন নির্বিঘ্নে কেন্দ্রে আসতে পারে এবং নিরিবিলি পরিবেশে পরীক্ষা দিতে পারে, সে জন্য প্রয়োজনীয় যে কোনো সহযোগিতায় আমি পাশে আছি, ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আমিন রসুল জনি, সরকারি হাজি আব্দুল বাতেন কলেজের সংগঠক ও ৪নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. আরফিন, ৩নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি কামরুল হাসান, হরিশপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. সোহাগ এবং উত্তর সন্দ্বীপ ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তুহিন। এছাড়াও উপস্থিত ছিলেন মাসুম, আরমান, ইমন, সিহাব এবং যুবদল নেতা মোবারক হোসেন রাজু।

পরীক্ষার্থীদের সহায়তায় এমন উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

কালবেলা/এসআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মায় ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার

রাজনীতি নিষিদ্ধ যবিপ্রবিতে ছাত্রলীগের আহ্বায়ক কমিটি, সদস্যদের কারও নেই ছাত্রত্ব

তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান 

প্রিমিয়ার লিগের ক্লাবে বাংলাদেশি বংশোদ্ভূত আরেক ফুটবলারের অভিষেক

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৩৫

রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

শাহজালাল বিমানবন্দর এলাকায় আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

বিলাসবহুল গাড়িতে পাওয়া গেল কোটি টাকার গাঁজা

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত ভারতের প্রাচীন বৌদ্ধ স্থান সারনাথ

পরিচয় মিলল চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া নিখোঁজ সেই নারীর 

১০

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র, সম্পাদক শুভাশীষ কুমার

১১

রাওয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

১২

রিয়ালে এক পা বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকার!

১৩

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা গুলিবিদ্ধ 

১৪

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

১৫

মেসি আর্জেন্টিনার নন! রক্তে ব্রাজিলের ছোঁয়া, গবেষণায় বেরিয়ে এলো পারিবারিক ইতিহাসের এক অজানা অধ্যায়

১৬

গোপনে কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

১৭

মৌলভীবাজারে দায়ের কোপে নারীর পা বিচ্ছিন্ন

১৮

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নারী নিখোঁজ

১৯

ঈশানের প্রত্যাবর্তন আর তিলকের তাণ্ডবে নতুন রেকর্ড ভারতের

২০
X