চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

কোনো ক্যাম্পাসে আর গুপ্ত রাজনীতি থাকতে পারবে না : নাছির

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। ফাইল ছবি
ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। ফাইল ছবি

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গুপ্ত রাজনীতি’ বন্ধের দাবি জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন।

তিনি বলেন, বাংলাদেশের কোনো ক্যাম্পাসে ভবিষ্যতে কোনো গুপ্ত রাজনীতি থাকতে পারবে না। রাজনীতি করতে হলে অবশ্যই প্রকাশ্যে দলীয় রাজনীতি করতে হবে।

বুধবার (২২ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম নগরীর নিউমার্কেট মোড়ে বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম সরকারি সিটি কলেজের নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলটি নগরের পুরোনো রেলস্টেশন মাঠ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট মোড়ে গিয়ে শেষ হয়।

নাছির উদ্দীন বলেন, প্রতিটি ক্যাম্পাসে আমরা অতীতে জুলুমের শিকার হয়েছি। সে জন্য আমরা কোনো প্রতিহিংসায় বিশ্বাসী নই। কিন্তু কোনোভাবে ছাত্রদলের কোনো নেতা-কর্মীর ওপর যদি চট্টগ্রাম সিটি কলেজের মতো হামলা হয়, তাহলে বাংলাদেশের কোনো ক্যাম্পাসে ছাত্রদল চুপচাপ বসে থাকবে না।

তিনি বলেন, যদি শিবিরকে একবার গুপ্ত বলার কারণে চট্টগ্রাম সিটি কলেজে আপনারা একবার হামলা করেন, তাহলে আগামী কয়েক বছর ধরে বাংলাদেশের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিদিন হাজারবার, প্রতিটি দেয়ালে, প্রতিটি লেখনীতে আমরা আপনাদের গুপ্ত বলেই ডাকব।

ছাত্রদল সাধারণ সম্পাদক বলেন, ‘মতের ভিন্নতা থাকলে আপনারা একটি পাল্টা গ্রাফিতি অঙ্কন করতে পারতেন। কিন্তু আপনারা সেটি না করে একটি গ্রাফিতি লেখার কারণে যে সন্ত্রাসবাদকে উসকে দিয়েছেন, যেভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অসংখ্য নেতা-কর্মীর ওপর হামলা করেছেন, তা থেকে বোঝা যায় আপনারা শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে দিতে প্রস্তুত নন।’

সমাবেশে নাছির উদ্দীন বলেন, তারা নিজেরা হামলা করে ছাত্রদলের ওপর সেই হামলার অভিযোগ চাপিয়ে দিতে চায়। এটিকে সহজভাবে সাধারণ মানুষ বলে আক্রমণকারী হয়েও তারা ভিকটিম কার্ড খেলতে চায়। এটি শিবিরের একটি চরিত্র। বর্তমানে এটি একটি দুশ্চরিত্রে পরিণত হয়েছে।

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলমের সভাপতিত্বে এবং সদস্যসচিব শরিফুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ নোমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল আলম, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী, সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন প্রমুখ।

কালবেলা/এলএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবি মেডিকেল সেন্টারে ওষুধ গায়েব: স্টোর কর্মকর্তা বরখাস্ত

জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির

পদার্থবিজ্ঞান ১ম পত্র পরীক্ষা দিতে না পারাদের জন্য বড় সুযোগ

‘আর্জেন্টিনাকে ব্যঙ্গ করে গান’, ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক

ভ্রমণের মজা নষ্ট করে দিচ্ছে সোশ্যাল মিডিয়া: জরিপ

ভুলে যাওয়া কি স্বাভাবিক, কখন চিন্তিত হবেন এবং কখন হবেন না?

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

১০

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

১১

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

১২

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

১৩

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

১৪

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

১৫

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১৬

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১৭

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১৮

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

১৯

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

২০
X