শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ১২:২৮ এএম
আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ১২:৩৭ এএম
অনলাইন সংস্করণ

'যা শুরু করেছেন, আপনাদের কারণেই আওয়ামী লীগ ফিরবে'

বিএনপি নেতা রাশেদ খান। ছবি : সংগৃহীত
বিএনপি নেতা রাশেদ খান। ছবি : সংগৃহীত

গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, 'যা শুরু করেছেন, আপনাদের কারণেই আওয়ামী লীগ ফিরবে'

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে একথা বলেন তিনি।

তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো: ‘শিবির তাদের সকল নেতাকর্মীকে প্রকাশ্যে আনলে বেশকিছু সমস্যা হতে পারে বলে তারা মনে করছে। এর বড় একটি কারণ সরকারি চাকরিবাকরি। যেহেতু জামায়াত ক্ষমতায় আসতে পারেনি। সুতরাং শিবিরের সবাই প্রকাশ্যে আসলে সরকারি চাকরিবাকরিতে সমস্যা হতে পারে। রাজনৈতিক কারণ দেখিয়ে ভেরিফিকেশনে বাদ পড়ে যাবে। একারণে শিবির তার বড় একটি অংশকে সাধারণ শিক্ষার্থীর পরিচয়ে রেখে দেয়।’

রাশেদ খান বলেন, ‘এছাড়া আরেকটি অংশকে ক্ষমতাসীনদের মধ্যে অনুপ্রবেশ করায়। এতে ক্ষমতাসীনদের ছত্রছায়ায় চাকরিবাকরিতে ভাল সুযোগসুবিধা পায়। এখন যদি সবাইকে শিবির অপেন করে ফেলে তখন, উপরিউক্ত সুযোগ থেকে বঞ্চিত হতে পারে বলে তারা মনে করছে।’

তিনি লিখেন, ‘তবে শিবিরের এই পলিসির কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা। একটা বড়ধরনের সন্দেহ সংশয় সৃষ্টি হয় যে, সে কি সাধারণ শিক্ষার্থী না শিবির? এটা একটা বড় ধরনের সংকট।’

প্রকাশ্য রাজনীতি নিয়ে রাশেদ খান লিখেন, ‘দেশকে এই সংকট থেকে বাঁচাতে শিবিরের উচিত প্রকাশ্য রাজনীতি রপ্ত করা। তাদের মনে রাখা উচিত, দেশে গণঅভ্যুত্থান হয়েছে। এখন চাকরিবাকরিতে মেধা থাকলে বাদ দেওয়ার সুযোগ নেই। কিন্তু এজন্য তো রাজনীতির গুণগত পরিবর্তনে আপনাদেরও ভূমিকা রাখতে হবে। সরকারকে বিরোধীদল হিসেবে সহযোগিতা করতে হবে। কিন্তু সহযোগিতা না করে সারাক্ষণ নব্য ফাসিবাদ, চাঁদাবাজ, সংস্কার বিরোধী, ১৬ দিনের মধ্যে পতন ঘটাবেন, আরেকটা গণঅভ্যুত্থানের মাধ্যমে বিএনপিকে আওয়ামীলীগের অবস্থা করবেন বলে হুমকি দিবেন, বিষোদগার করবেন, আবার সবক্ষেত্রে সমান সুযোগও চাইবেন, সেটা অন্তত বাংলাদেশের বাস্তবতার হয়না।’

শিবিরের উদ্দেশে তিনি লিখেন, সেই সহনশীল পরিবেশ তৈরি করতে আপনাদের যথেষ্ট সহনশীল হতে হবে। নতুবা যা শুরু করেছেন, আপনাদের কারণেই আওয়ামীলীগ ফিরবে। আর লীগ ফিরলে সকল হাউকাউ কিন্তু তারাই বন্ধ করে দিবে...!

কালবেলা/বিএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১০

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১১

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১২

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৩

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১৪

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

১৫

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

১৬

নীলফামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১৭

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে কাজ করবে বাংলাদেশ

১৮

চীনের উদ্যোগে নতুন করে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পথ খুঁজছে পাকিস্তান

১৯

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, তরুণ নিহত

২০
X