

রাজধানীতে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়াত বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) বেলা আড়াইটায় খিলগাঁওয়ের জামিয়া ইসলামিয়া মাখজানুল উলুমে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় এ সভা।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আল্লামা শায়েখ সাজিদুর রহমান এবং সঞ্চালনা করেন মহাসচিব মাওলানা মহিউদ্দিন রাব্বানী।
সভায় বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা শেষে মহানগর কমিটি পুনর্গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। এতে মাওলানা হাবিবুল্লাহ মিয়াজীকে সভাপতি এবং মাওলানা রাশেদ বিন নূরকে সেক্রেটারি করে ১০১ সদস্যবিশিষ্ট মহানগর কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত নেতারা।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা জহুরুল ইসলাম, মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা মুফতি বশির উল্লাহ, মুফতি মনির হোসেন কাসেমী, মাওলানা আজিজুল হক ইসলামবাদী, মাওলানা রাশেদ বিন নূর, মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, মাওলানা মুফতি হারুন ইজহার, মাওলানা সাব্বির আহমদ কাসেমী, মুফতি মুসা ইজহার, মাওলানা মীর ইদরীস এবং মাওলানা এনামুল হক মুসা। আরও উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল কাইয়ুম (লালবাগ), মাওলানা ইউনুছ ঢালী, মাওলানা আশিক উল্লাহ, মাওলানা মুফতি আল আমিন ফয়জী, মাওলানা আজিজুর রহমান হেলাল, মুফতি মোর্শেদ বিন নূর, মাওলানা সুলতান আহমদ, মাওলানা নূর মোহাম্মদ আজিজী, মুফতি জুবায়ের রশিদ, মুফতি তাজুল ইসলাম, মাওলানা আনোয়ার কবির, মাওলানা বায়েজিদ খান, মুফতি আব্দুল আজিজ কাসেমী, মুফতি হিফজুর রহমানসহ অনেকে।