ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ১১ জুন ২০২৬, ১০:৫২ এএম
আপডেট : ১১ জুন ২০২৬, ১১:০০ এএম
অনলাইন সংস্করণ

ব্রাজিলের জার্সি গায়ে মসজিদের জুতা চুরি, চুল কেটে দিল জনতা

ব্রাজিলের জার্সি গায়ে মসজিদের জুতা চুরির ঘটনায় অভিযুক্ত ব্যক্তির চুল কেটে দেয় জনতা। ছবি : সংগৃহীত
ব্রাজিলের জার্সি গায়ে মসজিদের জুতা চুরির ঘটনায় অভিযুক্ত ব্যক্তির চুল কেটে দেয় জনতা। ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া শহরের কুমারশীল মোড় এলাকায় মদিনা মসজিদে জুতা চুরি করতে গিয়ে এক যুবক জনতার হাতে আটক হয়েছেন। এ সময় তার গায়ে ব্রাজিলের জার্সি পরা ছিল। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

বুধবার (১০ জুন) দুপুরের পর ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মসজিদের মুসল্লি ও স্থানীয় লোকজন অভিযুক্ত যুবককে আটক করে তার মাথার চুল কেটে দিচ্ছেন। পরে তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে।

তবে অভিযুক্ত যুবকের নাম-পরিচয়, ঠিকানা কিংবা ঘটনার বিস্তারিত বিষয়ে নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি।

মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, ঘটনাটি সম্পর্কে কেউ আমাদের অবগত করেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও দেখেছি, যেখানে চুরির অভিযোগে একজনের চুল কেটে দেওয়ার দৃশ্য দেখা যায়। তবে মসজিদ কর্তৃপক্ষ বা অন্য কোনো ব্যক্তি এ বিষয়ে থানায় কোনো অভিযোগ করেননি।

পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়া গেলে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দায়িত্ব নিলেন পবিপ্রবির নতুন ভিসি

ভোজ্যতেল, সৌরবিদ্যুৎ, সিম কার্ডসহ একগুচ্ছ খাতে কর মওকুফ হচ্ছে ১০০ শতাংশ

আম খেয়ে প্রাণ গেল এক নারীর

নতুন পে-স্কেল / ​​​​​​​বাড়তি বরাদ্দ নেই বাজেটে, তবুও সরকারি চাকরিজীবীদের জন্য সুসংবাদ

কেন হলুদ জার্সি পরে খেলে ব্রাজিল?

পুশইন ঠেকাতে সীমান্তে বিজিবি ও জনতার পাহারা

শূন্য রানে ৩ উইকেট হারাল অস্ট্রেলিয়া

বাংলাদেশের সঙ্গে বিশ্বব্যাংকের ৪০৪ মিলিয়ন ডলারের ঋণ-অনুদান চুক্তি স্বাক্ষর

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে পৃথক অধিদপ্তর গঠনের আশাবাদ

বিশ্বকাপ জিতে প্রেমিকা বদল করেন আর্জেন্টিনার তারকা ফুটবলার!

১০

অবশেষে পরিচয় মিলল শূন্যরেখায় থাকা সেই বৃদ্ধের

১১

ইরানকে ২২ দেশের হুঁশিয়ারি

১২

বিশ্বকে সতর্ক করলেন জাতিসংঘ মহাসচিব

১৩

ব্রাজিলের জার্সি গায়ে মসজিদের জুতা চুরি, চুল কেটে দিল জনতা

১৪

‘বোমা হামলা বন্ধ করতে ফোন করেছিল ইরান’

১৫

শূন্যরেখা থেকে থানা হেফাজতে পুশইনের শিকার সেই বৃদ্ধ

১৬

আবারও টস জিতল অস্ট্রেলিয়া, একাদশ থেকে বাদ সাইফ

১৭

আয়-ব্যয়ের হিসাবই কি সব? আর কী থাকে বাজেটের ভেতর?

১৮

বিশ্বকাপ জিতলে কে কত টাকা পাবে?

১৯

বাজেটের আগে স্বর্ণের দামে বড় পতন

২০
X