দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১১ জুন ২০২৬, ০৯:৫৩ এএম
আপডেট : ১১ জুন ২০২৬, ১০:০৫ এএম
অনলাইন সংস্করণ

যুবদল নেতা জাকির গ্রেপ্তার

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

চেক ডিজঅনার মামলায় এক বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত এবং আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি দুমকি উপজেলা যুবদলের সহসভাপতি জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে দুমকি থানা পুলিশ।

বুধবার (১০ জুন) রাত ৯টার দিকে উপজেলার থানা ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দুমকি থানার এসআই সজিবের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

আদালত সূত্রে জানা যায়, সিআর মামলা নং-১০৯/১৭ এর রায়ে জাকির হোসেনকে (পিতা : সেকান্দার আলী হাং, সাং : হাওলাদার বাড়ি, জামলা, থানা : দুমকি, জেলা : পটুয়াখালী) এক বছরের কারাদণ্ড এবং চেকে বর্ণিত অর্থের সমপরিমাণ অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

স্থানীয় সূত্রে জানা গেছে, জাকির হোসেন দুমকি উপজেলা যুবদলের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। আদালতের পরোয়ানা জারি হওয়ার পরও তিনি নিয়মিত রাজনৈতিক কর্মকাণ্ড, সভা-সমাবেশ ও মিটিং-মিছিলে অংশগ্রহণ করতেন। সম্প্রতি দুমকি উপজেলার নবাগত এক কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানানোর অনুষ্ঠানেও তাকে প্রকাশ্যে দেখা যায়। এ কারণে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দেয়, প্রকাশ্যে চলাফেরা করলেও কেন দীর্ঘদিন তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

এ বিষয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, জাকির হোসেন আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি। তিনি চেক ডিজঅনার মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত এবং চেকে উল্লিখিত অর্থদণ্ডে দণ্ডিত, তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে প্রেরণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ জয়ের পর প্রেমিকা বদলের মামলায় জড়ান মেসির সতীর্থ্য

অবশেষে পরিচয় মিলল শূন্যরেখায় থাকা সেই বৃদ্ধের

ইরানকে ২২ দেশের হুঁশিয়ারি

বিশ্বকে সতর্ক করলেন জাতিসংঘ মহাসচিব

ব্রাজিলের জার্সি গায়ে মসজিদের জুতা চুরি, চুল কেটে দিল জনতা

‘বোমা হামলা বন্ধ করতে ফোন করেছিল ইরান’

শূন্যরেখা থেকে থানা হেফাজতে পুশইনের শিকার সেই বৃদ্ধ

আবারও টস জিতল অস্ট্রেলিয়া, একাদশ থেকে বাদ সাইফ

আয়-ব্যয়ের হিসাবই কি সব? আর কী থাকে বাজেটের ভেতর?

বিশ্বকাপ জিতলে কে কত টাকা পাবে?

১০

বাজেটের আগে স্বর্ণের দামে বড় পতন

১১

ওয়ালটন ফ্যান ফিফা বিশ্বকাপ কুইজে অংশ নিয়ে জিতে নিন আর্জেন্টিনার জার্সি

১২

টাইগারদের আজ সিরিজ জয়ের মিশন, যেভাবে সাজানো হচ্ছে একাদশ

১৩

আয়োজক তিন দেশ, কখন কোথায় উদ্বোধনী অনুষ্ঠান

১৪

জুলাই সনদ বাস্তবায়নে ‘গণভোটে হ্যাঁ ফোরাম’ গঠনের ইঙ্গিত মঞ্জুর

১৫

মার্কিন দূতকে জরুরি তলব করল ভারত

১৬

যুবদল নেতা জাকির গ্রেপ্তার

১৭

বিশ্বকাপে ফ্রিতে যা বিলাচ্ছে মেক্সিকো ও কানাডা

১৮

১২ ক্ষেপণাস্ত্র ফেলে এফ-৩৫সহ ৩ মার্কিন যুদ্ধবিমান গুঁড়িয়ে দিল ইরান

১৯

বাজেটে সাধারণ মানুষের জন্য মিলবে স্বস্তির বার্তা, কমছে ৬০ পণ্যের দাম

২০
X